6a926bf86eb8d_Gallery_1787979968754
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ১১:০১ IST

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের

নিজস্ব প্রতিনিধি , কলম্বো - শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের সুযোগ পেয়েও ম্যাচ ড্র করেছে ভারত। শেষ দিনে শ্রীলঙ্কার ব্যাটারদের দ্রুত ফেরাতে পারেনি ভারতীয় বোলিং বিভাগ। এই ফলের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। তাঁর অবসরের পর ভারত ইংল্যান্ড সফরে সিরিজ ড্র করে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ তাই ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। দু'টি ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকার সুযোগ বাড়ত। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই সম্ভাবনা তৈরি হয়েছিল।

কিন্তু শেষ দিনে সেই সুযোগ হাতছাড়া হয়। শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশা শতরান করেন। তাঁর ইনিংস ভাঙতে পারেনি ভারতের বোলিং। দিনের বড় অংশে উইকেটের জন্য অপেক্ষা করতে হয় গিলদের। শেষ পর্যন্ত ম্যাচ জেতার বদলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই পরিস্থিতিতে কাইফের বক্তব্য, টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে একই তীব্রতা ধরে রাখা জরুরি। তাঁর মতে, ভারতীয় দলের মধ্যে সেই আগ্রাসন আরও বেশি দেখা যেত যদি কোহলি মাঠে থাকতেন।

কাইফ বলেন, 'টেস্ট ক্রিকেট সবার জন্য সহজ নয়, বস। এটা দীর্ঘ খেলা ও আপনাকে একটানা বোলিং করে যেতে হয়। আমার মনে হয়েছে, বিরাট কোহলির মতো কেউ যদি এই ম্যাচটা খেলত, তাহলে সে দলকে উজ্জীবিত রাখত'। ম্যাচের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাইফ আরও জানান, ভারতীয় দল হয়তো পিচের ঘূর্ণির উপর অতিরিক্ত নির্ভর করেছিল। সেই কারণে প্রয়োজনীয় চাপ তৈরি হয়নি। তাঁর মতে, কোহলি থাকলে সরফরাজ খান ও যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদেরও আরও বেশি উৎসাহ দেওয়া সম্ভব হত।

তিনি বলেন, 'মাঝে মাঝে আমার মনে হয়েছে, আমরা বিষয়গুলোকে হালকাভাবে নিচ্ছিলাম। হয়তো ভাবছিলাম, 'শুধু বোলিং করে যাও, হয়ে যাবে। বলটা এত ঘুরছে, এটা এমনিতেই হয়ে যাবে'। এরপর ভারতীয় দলের আগ্রাসনের অভাব নিয়ে নিজের মত জানান কাইফ। তাঁর বক্তব্য, সোনাল দিনুশাকে চাপে ফেলতে পারেনি ভারত। বরং লাহিরু কুমারার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। কোহলি থাকলে ম্যাচের পরিবেশটাই অন্যরকম হতে পারত বলে মনে করেন তিনি।

কাইফ আরও বলেন, 'আমরা কিছুই চাপ তৈরি করতে পারিনি। কোহলি এই ম্যাচ খেললে ফলাফল অন্যরকম হত। সরফরাজ, জয়সওয়ালদের উজ্জীবিত করত। ও সোনালকে বিরক্ত করত। কিন্তু আমরা কাকে বিরক্ত করেছি? আমরা লাহিরু কুমারার সঙ্গে ঝগড়া করেছি'।

আরও পড়ুন

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের