নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হওয়া জটিলতা এবার কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে যে সাদা বলের সিরিজ হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সফর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের ক্রিকেট মহলে।
চার বছর আগে শেষ বার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। এরপর ২০২৫ সালের জুলাইয়ে ফের পদ্মাপারে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেই সফর শেষ পর্যন্ত হয়নি। পরে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও একাধিক বার ভারতীয় দলকে সফরের আমন্ত্রণ জানিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী সিরিজ নিয়ে আশাবাদী ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়ে ভারতীয় দলের বাংলাদেশ যাওয়া হচ্ছে না। কারণ ওই সময় আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ম্যাচের সূচিও প্রকাশিত হয়েছে।
এ বার অবশ্য সফর নিয়ে নতুন সম্ভাবনার কথা সামনে এসেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই বাংলাদেশে যেতে পারে ভারতীয় দল। তবে সফরটি চূড়ান্ত করতে দুই দেশের সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ভারত সরকারের অনুমতি মিললেই বিষয়টি এগোতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ভারত-বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হোক।
ভারতের বাংলাদেশ সফর দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং দুই দেশের সম্পর্কের টানাপড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছিল। আগের মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব বেড়েছিল। ক্রিকেটীয় সম্পর্কও তার বাইরে ছিল না। ফলে ভারতের নির্ধারিত সফর পিছিয়ে যায়।
পরিস্থিতির পরিবর্তনের পর অবশ্য ফের ক্রিকেটীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ দেখা যাচ্ছে। চলতি বছরে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ আয়োজনের বিষয়ে নতুন করে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। সেই কারণেই আগামী বছরের শুরুতে সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে জানুয়ারির সিরিজ এখনও নিশ্চিত নয়। দুই দেশের ক্রিকেট বোর্ডের পাশাপাশি সরকারের অনুমতিও গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের আন্তর্জাতিক সূচি, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক আলোচনার ফলের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। সেপ্টেম্বরে না হলেও আগামী বছরের শুরুতে পদ্মাপারে ভারতীয় দল যাবে কি না, এখন সেই দিকেই নজর ক্রিকেট মহলের।
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের