নিজস্ব প্রতিনিধি , বীরভূম - একদিকে যখন SIR ইস্যু নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। তখনই ফের মাথাচাড়া দিয়ে উঠল পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। কানপুরের রেল লাইনের ধারে উদ্ধার হল পরিযায়ী শ্রমিক প্রতীক হেমব্রমের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে কানপুরের গোবিন্দনগর থানার অন্তর্গত এলাকায় রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়। বীরভূমের পারুই থানার পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রতীক এক বছর আগে কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন। চামড়ার কারখানায় কিছুদিন কাজ করে পরে কম মজুরির কারণে ব্যাঙ্গালুরুতে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত হন। সম্প্রতি আবার চেন্নাই ফেরার পথে ছিলেন তিনি। কিন্তু কীভাবে কানপুরে গিয়ে উপস্থিত হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রতীকের স্ত্রী জানান, গত ২২ অক্টোবর প্রতীকের সঙ্গে কথা হয়। চেন্নাইয়ে কাজ করতে গেছিল। শেষ যেদিন কথা হয়েছিল সেদিন গলা শুনে মনে হচ্ছিল বেশ ভয়ে ভয়ে কথা বলছে। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উত্তরপ্রদেশের পুলিশ বীরভূমের পুলিশের সঙ্গে যোগাযোগ করে খবর দেয়। এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। কেউ নিশ্চয়ই ওকে মেরে দিয়েছে।
ঘটনাকে ঘিরে সরব হয়েছে শাসক দল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রতীকের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। একইসঙ্গে, উত্তরপ্রদেশকে তোপ দেগে সোশাল মিডিয়ায় লেখা হয়, 'যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তার জঙ্গল রাজে বাঙালিদের উপর নিপীড়নকে এখন যেন রাজ্য রাজনীতির অংশ করে তুলেছেন। বিজেপির ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে অন্যায়ভাবে বাঙালি নিপীড়ন এখন শুধুমাত্র আটক করা কিংবা দেশছাড়া করাতেই থেমে নেই, এখন সেটা হত্যার পর্যায়ে পৌঁছেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের