নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস আন্দোলনের পর ফের সক্রিয় ককরোচ জনতা পার্টি। এবার নতুন কর্মসূচি ঘিরে দেশজুড়ে নজর কাড়তে চলেছে সংগঠনটি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে এই উদ্যোগ। তবে এর পিছনে নতুন কোনও আন্দোলনের প্রস্তুতি রয়েছে কি না, উঠছে সেই প্রশ্নও।
সোমবার নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন অভিজিৎ দীপকে। গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিই হবে এবার মূল লক্ষ্য। অভিভাবকদের পরিষেবা যাচাইয়ের ডাক দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানদেরও উন্নয়নে এগিয়ে আসতে বলা হয়েছে। নিজের এলাকার স্কুলগুলিতে নজর দেওয়ার আহ্বান জানাবে সিজেপি।নিট প্রশ্নফাঁস আন্দোলনে নজর কেড়েছিল সংগঠনটি। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অভিজিৎ দীপকে।
তবে এখনই মূলধারার রাজনীতিতে নামার পরিকল্পনা নেই। এমনটাই জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান। এর মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে সংগঠন। এবার তাঁদের নজর সরকারি শিক্ষাব্যবস্থার দিকে। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে উদ্যোগটি। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজের গ্রাম থেকেই শুরু করবেন অভিজিৎ। সেখানে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলবেন তিনি। পরে এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন এলাকায়। সরকারি স্কুলের বিদ্যুৎ পরিষেবা খতিয়ে দেখা হবে। পানীয় জলের ব্যবস্থাও পরীক্ষা করা হবে।
শৌচাগারের অবস্থাও দেখা হবে। মধ্যাহ্নভোজের ব্যবস্থাতেও থাকবে বিশেষ নজর।কর্মসূচিতে পঞ্চায়েত প্রধানদেরও ভূমিকা থাকবে। নিজের গ্রামের স্কুলগুলিতে নজর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় উন্নয়ন কাজেও হাত লাগাতে বলা হবে। কাজের আগে ও পরের ছবি রাখা হবে। সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করবে সংগঠন। উন্নয়নের কৃতিত্ব সংশ্লিষ্ট প্রধানদেরও দেওয়া হবে। পুরো প্রক্রিয়ার জন্য নিরীক্ষা ফর্ম আনার পরিকল্পনা রয়েছে।
অভিজিতের বক্তব্য, সাধারণ মানুষকেই নজরদারিতে যুক্ত করা হবে। অভিভাবকরা নিজেদের এলাকার স্কুল দেখবেন। কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবেন। প্রয়োজনীয় পরিষেবার ঘাটতিও তুলে ধরা হবে। এরপর সংশ্লিষ্ট পঞ্চায়েতকে পদক্ষেপের বার্তা দেওয়া হবে। এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, 'হিঙ্গোলির নিজের গ্রাম থেকেই শুরু করব। পঞ্চায়েত প্রধানদের সঙ্গে আলোচনাও হবে। স্কুলের মৌলিক পরিষেবায় জোর দেওয়া হবে'।
দীপকের বক্তব্য, সরকারি স্কুলের পরিবেশ উন্নত হওয়া জরুরি। তাই মাঠপর্যায়ের বাস্তব ছবি সামনে আনাই লক্ষ্য। নিট আন্দোলনের সময় সক্রিয় হয়েছিল আরশোলারা। সেই সময় দেশজুড়ে তৈরি হয়েছিল আলোড়ন। এবার নতুন কর্মসূচি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে দেশ জুড়ে।
ইনস্টাগ্রামে ফাঁদ, ৩ মাস ধরে ডিজিটাল এরিয়ালার পর ৩০ ঘণ্টা কয়েদ
মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান যোজনার মেসেজ! মৃত কনস্টেবলের চিকিৎসার টাকা নিয়ে উঠল প্রশ্ন
ছাত্রবিক্ষোভে পুলিশি দমন নিয়ে টানাপোড়েন, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা
ফুকেট-দিল্লি বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নামার পর পাইলটের নমুনায় মাদক, তদন্তে এএআইবি
বেঙ্গালুরু ও মুম্বইয়ে খাদ্য মজুত নিয়ে অনিয়মের অভিযোগ, নজরে প্রশাসন
২০২৭ পর্যন্ত মেয়াদ থাকলেও আর পুনর্নিয়োগ চাইবেন না, বোর্ডে সমর্থনের অভাব ঘিরে বাড়ছে জল্পনা
জল-কাদার স্রোতে ভেঙে পড়ল প্রায় সাতটি বাড়ি, এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা
পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপির ১১ ঘণ্টার কর্মসূচি, ঝাড়খণ্ডজুড়ে মিশ্র প্রভাব
ধস ও হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, প্রায় ৯০০ স্থাপনায় ক্ষতি, ৮৮৬ কোটি টাকার লোকসান
সর্দি কাশির মতো উপসর্গ দেখেও অবহেলা নয়
ছাত্র আন্দোলন থেকে আসন পুনর্বিন্যাসে রাজনৈতিক সংঘাত, বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি
কয়লা কাণ্ডে মনমোহনের ক্লিন চিট, নিশানায় মোদি সরকার, সরব সোনিয়া
মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই সন্তানকে আগলে রাখলেন মা
কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নে পালটা কংগ্রেস, ছবির মহিলা বন্ধুর স্ত্রী ও ছেলেটি তাঁর সন্তান বলে দাবি
রক্তে শর্করা কমে বিপদ, বিধানসভা অভিযানে লাঠিচার্জেও আহত দেবেন্দ্রনাথ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের