6a7c2225237c7_Gallery_1786520036730
আগস্ট ১২, ২০২৬ দুপুর ০১:০৬ IST

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে একাধিক

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে বড়সড় বিপর্যয়। ধস নেমে ভেঙে পড়ে একাধিক বাড়ি। ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বাসিন্দারা। এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ।

বুধবার ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ বিপত্তি ঘটে। ঘাটকোপারের অশোক রোড এলাকায় ধস নামে। পাহাড়ি এলাকার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রবল বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াই কারণ বলে অনুমান। এরপর জল-কাদার স্রোত নেমে আসে নিচের দিকে। সেই স্রোতে প্রায় সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সময় অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। বিপদ বুঝে ওঠার আগেই চাপা পড়েন অনেকে।

প্রাথমিক হিসাবে, প্রায় ১০ জনের আটকে থাকার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। পরে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। দমকল বাহিনীও দ্রুত সেখানে যায়। মুম্বই পুলিশের দলও উদ্ধারকাজে যোগ দেয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও পৌঁছে যান। শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। দ্রুততার সঙ্গে চলছে নিখোঁজদের খোঁজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে ২টি দেহ উদ্ধার করেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

তবে এখনও ধ্বংসস্তূপের নীচে কয়েকজন আটকে থাকতে পারেন। তাঁদের উদ্ধারে চলছে জোর তল্লাশি। বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ফলে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। তিনি জানান, উদ্ধার অভিযান এখনও চলছে। এনডিআরএফ ও অন্যান্য দল কাজ করছে। এখনই হতাহতের সংখ্যা নিশ্চিত নয়। তাঁর কথায়, 'উদ্ধারকাজ এখনও চলছে। এনডিআরএফ ও উদ্ধারকারী দল কাজ করছে। এখনই মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত বলা সম্ভব নয়'।

জানা গেছে, টানা বৃষ্টিতে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। জল-কাদা জমে থাকায় ধ্বংসস্তূপ সরানো কঠিন। তবু থামেনি তল্লাশি অভিযান। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। উদ্ধারকাজের অগ্রগতিও পর্যালোচনা করেন। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ রয়েছেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। অভিযান শেষ হলেই স্পষ্ট হবে প্রকৃত ক্ষয়ক্ষতির ছবি।

আরও পড়ুন

১৬ বছরের নাবালিকাকে ৩০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার ভিআইপি সুবিধার দাবিদার ১৯ বছরের যুবক
আগস্ট ১২, ২০২৬

ইনস্টাগ্রামে ফাঁদ, ৩ মাস ধরে ডিজিটাল এরিয়ালার পর ৩০ ঘণ্টা কয়েদ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন! মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান ভারতের মেসেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান যোজনার মেসেজ! মৃত কনস্টেবলের চিকিৎসার টাকা নিয়ে উঠল প্রশ্ন

২৪ ঘণ্টা সংসদে থাকার চ্যালেঞ্জ শাহের! নিট কাণ্ডে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, তবু নারাজ রাহুল
আগস্ট ১২, ২০২৬

ছাত্রবিক্ষোভে পুলিশি দমন নিয়ে টানাপোড়েন, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা

আচমকা ৩০০ ফুট নীচে বিমান! দিল্লি দুর্ঘটনায় পাইলটের ড্রাগ টেস্টে ক্যানাবিস পজিটিভ
আগস্ট ১২, ২০২৬

ফুকেট-দিল্লি বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নামার পর পাইলটের নমুনায় মাদক, তদন্তে এএআইবি

খাদ্যসুরক্ষা বিধি ভাঙার অভিযোগ! জেপটো-ব্লিনকিটের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ
আগস্ট ১২, ২০২৬

বেঙ্গালুরু ও মুম্বইয়ে খাদ্য মজুত নিয়ে অনিয়মের অভিযোগ, নজরে প্রশাসন

এজিএমের আগেই টাটা সনসের চেয়ারম্যান পদে ইস্তফা এন চন্দ্রশেখরনের! শেয়ার বাজারে বড় ধস
আগস্ট ১২, ২০২৬

২০২৭ পর্যন্ত মেয়াদ থাকলেও আর পুনর্নিয়োগ চাইবেন না, বোর্ডে সমর্থনের অভাব ঘিরে বাড়ছে জল্পনা

যন্তর মন্তরের পর এবার গ্রামে গ্রামে আরশোলারা! ১৫ আগস্ট থেকে নয়া কর্মসূচি
আগস্ট ১২, ২০২৬

সরকারি স্কুলের পরিষেবা যাচাইয়ের উদ্যোগ, ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি

লাঠিচার্জের প্রতিবাদে ১১ ঘণ্টার বনধ! রাঁচীতে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
আগস্ট ১১, ২০২৬

পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপির ১১ ঘণ্টার কর্মসূচি, ঝাড়খণ্ডজুড়ে মিশ্র প্রভাব

হিমাচলে ফের ভয়াবহ বৃষ্টিসহ ধস। মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, বন্ধ ২৫৯ রাস্তা
আগস্ট ১১, ২০২৬

ধস ও হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, প্রায় ৯০০ স্থাপনায় ক্ষতি, ৮৮৬ কোটি টাকার লোকসান

সর্দি কাশির আড়ালে ভয়ঙ্কর H1N1! কোন লক্ষণে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ভাইরাস
আগস্ট ১১, ২০২৬

সর্দি কাশির মতো উপসর্গ দেখেও অবহেলা নয়

পওয়ারের নাতনির বিয়েতে চাঁদের হাট! এক ফ্রেমে মোদি-রাহুল, পাশাপাশি বহু বিরোধী
আগস্ট ১১, ২০২৬

ছাত্র আন্দোলন থেকে আসন পুনর্বিন্যাসে রাজনৈতিক সংঘাত, বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার! কয়লা মামলায় মনমোহনের রেহাই নিয়ে সরব সোনিয়া
আগস্ট ১১, ২০২৬

কয়লা কাণ্ডে মনমোহনের ক্লিন চিট, নিশানায় মোদি সরকার, সরব সোনিয়া

মৃত্যুর মুখে দুই সন্তান ! নিজের শরীর দিয়ে আগলে রাখলেন সাহসী মা
আগস্ট ১১, ২০২৬

মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই সন্তানকে আগলে রাখলেন মা

রাহুলের নৌকাবিহারে সঙ্গী মহিলা-শিশু! এরা কারা, বলে খোঁচা গিরিরাজের
আগস্ট ১১, ২০২৬

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নে পালটা কংগ্রেস, ছবির মহিলা বন্ধুর স্ত্রী ও ছেলেটি তাঁর সন্তান বলে দাবি

৯ দিনের অনশনেই শরীর ভাঙল! হাসপাতালে যাওয়ার আগে হুঁশিয়ারি দেবেন্দ্রনাথের
আগস্ট ১১, ২০২৬

রক্তে শর্করা কমে বিপদ, বিধানসভা অভিযানে লাঠিচার্জেও আহত দেবেন্দ্রনাথ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের