6a7c79db77d45_Gallery_1786542431725
আগস্ট ১২, ২০২৬ বিকাল ০৭:২১ IST

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন! মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান ভারতের মেসেজ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , রায়পুর - মৃত্যুর ৪২ দিন পর সরকারি স্বাস্থ্য প্রকল্পের মেসেজ। মৃত পুলিশকর্মীর মোবাইলে এল ‘সুস্থ হয়ে বাড়ি ফেরার' বার্তা। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। আয়ুষ্মান ভারত যোজনার তথ্য ব্যবস্থাপনাও এখন নজরে।

মৃত পুলিশকর্মীর নাম দেবনারায়ণ রাম। গত ২৬ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছত্তীসগঢ়ের সুরগুজার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। ৪ দিন পর ৩০ জুন তাঁর মৃত্যু হয়। পরিবারের হাতে পৌঁছে যায় মৃত্যুর শংসাপত্রও। তারপরও তাঁর ফোনে আসে আয়ুষ্মান যোজনার বার্তা। মৃতের স্ত্রী সীমা কুজুর সেই মেসেজ সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে লেখা ছিল, 'প্রিয় দেবনারায়ণ রাম, আমরা খুশি যে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন'। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তুষ্ট কি না। সেই প্রশ্নও ছিল মেসেজে। বার্তাটি দেখেই ক্ষোভ ছড়ায় নেটমাধ্যমে।

সরকারি পোর্টালে তথ্য আপলোড নিয়ে প্রশ্ন ওঠে। কী ভাবে এমন ভুল হল? সেই প্রশ্নও তুলেছেন অনেকে। কারও আশঙ্কা, এমন গরমিলের সুযোগ নিতে পারে অসাধু চক্র। মৃত ব্যক্তির নামেও বিমার টাকা তোলার চেষ্টা হতে পারে। ঘটনায় তদন্তের দাবিও উঠেছে। দেবনারায়ণের স্ত্রী সীমা নিজেও হাসপাতালের কর্মী। তাঁর অভিযোগ, মৃত্যুর পরেও স্বামীর নামে টাকা তোলা হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সীমা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তথ্য আপলোডে দেরি হওয়ার কারণেই এই পরিস্থিতি। ডেটা এন্ট্রি অপারেটর সময়মতো তথ্য নথিভুক্ত করতে পারেননি। সেই কারণেই ভুল বার্তা পৌঁছেছে বলে হাসপাতালের বক্তব্য।অম্বিকাপুর মেডিক্যাল হাসপাতালের শৈলেন্দ্র গুপ্তও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

তাঁর দাবি, দেবনারায়ণ ৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ের চিকিৎসার জন্যই টাকা নেওয়া হয়েছে। মৃত্যুর পর অতিরিক্ত কোনও অর্থ নেওয়া হয়নি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।তবে আয়ুষ্মান যোজনার মেসেজ ঘিরে বিতর্ক থামছে না। সরকারি তথ্য ব্যবস্থার নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃত্যুর পর এমন বার্তা কী ভাবে গেল। সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন

১৬ বছরের নাবালিকাকে ৩০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার ভিআইপি সুবিধার দাবিদার ১৯ বছরের যুবক
আগস্ট ১২, ২০২৬

ইনস্টাগ্রামে ফাঁদ, ৩ মাস ধরে ডিজিটাল এরিয়ালার পর ৩০ ঘণ্টা কয়েদ

২৪ ঘণ্টা সংসদে থাকার চ্যালেঞ্জ শাহের! নিট কাণ্ডে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, তবু নারাজ রাহুল
আগস্ট ১২, ২০২৬

ছাত্রবিক্ষোভে পুলিশি দমন নিয়ে টানাপোড়েন, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা

আচমকা ৩০০ ফুট নীচে বিমান! দিল্লি দুর্ঘটনায় পাইলটের ড্রাগ টেস্টে ক্যানাবিস পজিটিভ
আগস্ট ১২, ২০২৬

ফুকেট-দিল্লি বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নামার পর পাইলটের নমুনায় মাদক, তদন্তে এএআইবি

খাদ্যসুরক্ষা বিধি ভাঙার অভিযোগ! জেপটো-ব্লিনকিটের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ
আগস্ট ১২, ২০২৬

বেঙ্গালুরু ও মুম্বইয়ে খাদ্য মজুত নিয়ে অনিয়মের অভিযোগ, নজরে প্রশাসন

এজিএমের আগেই টাটা সনসের চেয়ারম্যান পদে ইস্তফা এন চন্দ্রশেখরনের! শেয়ার বাজারে বড় ধস
আগস্ট ১২, ২০২৬

২০২৭ পর্যন্ত মেয়াদ থাকলেও আর পুনর্নিয়োগ চাইবেন না, বোর্ডে সমর্থনের অভাব ঘিরে বাড়ছে জল্পনা

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে একাধিক
আগস্ট ১২, ২০২৬

জল-কাদার স্রোতে ভেঙে পড়ল প্রায় সাতটি বাড়ি, এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা

যন্তর মন্তরের পর এবার গ্রামে গ্রামে আরশোলারা! ১৫ আগস্ট থেকে নয়া কর্মসূচি
আগস্ট ১২, ২০২৬

সরকারি স্কুলের পরিষেবা যাচাইয়ের উদ্যোগ, ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি

লাঠিচার্জের প্রতিবাদে ১১ ঘণ্টার বনধ! রাঁচীতে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
আগস্ট ১১, ২০২৬

পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপির ১১ ঘণ্টার কর্মসূচি, ঝাড়খণ্ডজুড়ে মিশ্র প্রভাব

হিমাচলে ফের ভয়াবহ বৃষ্টিসহ ধস। মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, বন্ধ ২৫৯ রাস্তা
আগস্ট ১১, ২০২৬

ধস ও হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, প্রায় ৯০০ স্থাপনায় ক্ষতি, ৮৮৬ কোটি টাকার লোকসান

সর্দি কাশির আড়ালে ভয়ঙ্কর H1N1! কোন লক্ষণে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ভাইরাস
আগস্ট ১১, ২০২৬

সর্দি কাশির মতো উপসর্গ দেখেও অবহেলা নয়

পওয়ারের নাতনির বিয়েতে চাঁদের হাট! এক ফ্রেমে মোদি-রাহুল, পাশাপাশি বহু বিরোধী
আগস্ট ১১, ২০২৬

ছাত্র আন্দোলন থেকে আসন পুনর্বিন্যাসে রাজনৈতিক সংঘাত, বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার! কয়লা মামলায় মনমোহনের রেহাই নিয়ে সরব সোনিয়া
আগস্ট ১১, ২০২৬

কয়লা কাণ্ডে মনমোহনের ক্লিন চিট, নিশানায় মোদি সরকার, সরব সোনিয়া

মৃত্যুর মুখে দুই সন্তান ! নিজের শরীর দিয়ে আগলে রাখলেন সাহসী মা
আগস্ট ১১, ২০২৬

মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই সন্তানকে আগলে রাখলেন মা

রাহুলের নৌকাবিহারে সঙ্গী মহিলা-শিশু! এরা কারা, বলে খোঁচা গিরিরাজের
আগস্ট ১১, ২০২৬

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নে পালটা কংগ্রেস, ছবির মহিলা বন্ধুর স্ত্রী ও ছেলেটি তাঁর সন্তান বলে দাবি

৯ দিনের অনশনেই শরীর ভাঙল! হাসপাতালে যাওয়ার আগে হুঁশিয়ারি দেবেন্দ্রনাথের
আগস্ট ১১, ২০২৬

রক্তে শর্করা কমে বিপদ, বিধানসভা অভিযানে লাঠিচার্জেও আহত দেবেন্দ্রনাথ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের