6a7ae3c7b7387_Gallery_1786438470672
আগস্ট ১১, ২০২৬ দুপুর ০২:২৭ IST

৯ দিনের অনশনেই শরীর ভাঙল! হাসপাতালে যাওয়ার আগে হুঁশিয়ারি দেবেন্দ্রনাথের

নিজস্ব প্রতিনিধি , রাঁচী - দীর্ঘ আন্দোলনের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। সোমবার রাতে তাঁকে রাঁচি সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। আন্দোলন ঘিরে পরিস্থিতিও উত্তপ্ত।

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছিল। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রতিবাদেই পথে নেমেছেন পরীক্ষার্থী ও তরুণ প্রজন্ম। ইতিমধ্যে ১৭ দিন ধরে চলছে আন্দোলন। তার মধ্যে ৯ দিন ধরে অনশন করছিলেন দেবেন্দ্রনাথ। টানা ৯ দিন খাবার না খাওয়ার প্রভাব পড়ে তাঁর শরীরে। রক্তে শর্করার মাত্রা মারাত্মক ভাবে কমে যায়।

এর মধ্যেই সোমবার বিধানসভা অভিযানে যান তিনি। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। লাঠিচার্জে আঘাতও পান বলে অভিযোগ। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রাতেই তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করেন দেবেন্দ্রনাথ। তাঁর কথায়, 'লাঠি, গুলি বা বন্দুক চালিয়ে সরকার চালানো যায় না। নির্যাতন করে শিক্ষার্থীদের আন্দোলন দমন করা যাবে না। আন্দোলন চলবে'।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ পুরনো বিধানসভা ভবন থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। জগন্নাথপুর মন্দিরের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ। এরপর একাধিক কাঁটাতারের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত বিধানসভার এক নম্বর গেটের কাছেও পৌঁছে যান তাঁরা। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। একাধিক দফায় লাঠিচার্জও করা হয়।

ঘটনায় বহু আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ। কয়েক জন ছাত্রীও জখম হয়েছেন বলে দাবি। পুলিশের বক্তব্য অবশ্য আলাদা। রাঁচির সিটি এসপি পরশ রানা জানান, আন্দোলনকারীদের একটি অংশ পাথর ছুড়েছিল। তাঁর দাবি, প্রায় ১৫ শতাংশ বিক্ষোভকারী এই ঘটনায় জড়িত ছিলেন। পাথরের আঘাতে চার পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের মাথায় গুরুতর চোট লাগে বলেও জানান তিনি।

আন্দোলনকারীদের প্রধান দাবি ৩টি। প্রথমত, নিয়োগ দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের কোনও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্তের দাবি রয়েছে। দ্বিতীয়ত, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আসা পর্যন্ত বিতর্কিত পরীক্ষা বাতিল রাখতে হবে। তৃতীয় দাবিতে নিয়োগ ব্যবস্থার আমূল সংস্কারের কথা বলা হয়েছে। যোগ্য প্রার্থীদের দ্রুত ন্যায়বিচার দেওয়ার দাবিও রয়েছে।

পরীক্ষার্থীরা মোট ১৩টি পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন। তবে সরকার তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে আন্দোলনকারীরা সন্তুষ্ট নন।দেবেন্দ্রনাথের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তাঁর অনশনের খবর পেয়ে ফোন করেন সোনম। স্বাস্থ্যের কথা মাথায় রেখে জল খাওয়ার পরামর্শ দেন। জলে মধু মিশিয়ে পান করতেও বলেন তিনি। সেই পরামর্শ মেনে জল খেলেও খাবার ছোঁননি দেবেন্দ্রনাথ।

এদিকে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের নাগরিকদের মৌলিক অধিকার। ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। রবিবার বিজেপি প্রশ্ন তুলেছিল, দিল্লির আন্দোলন নিয়ে সরব হলেও ঝাড়খণ্ডের বিক্ষোভ নিয়ে রাহুল নীরব কেন। তার পরেই সোমবার প্রতিক্রিয়া জানান তিনি।

আন্দোলনকারীদের আলোচনায় ডাকেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে মাত্র ৩টি পরীক্ষা বাতিলের প্রস্তাবে রাজি হননি আন্দোলনকারীরা। ফলে বৈঠক ফলপ্রসূ হয়নি। রাঁচির পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। দেবেন্দ্রনাথের হাসপাতালে ভর্তি হওয়ার পর আন্দোলনের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন

১৬ বছরের নাবালিকাকে ৩০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার ভিআইপি সুবিধার দাবিদার ১৯ বছরের যুবক
আগস্ট ১২, ২০২৬

ইনস্টাগ্রামে ফাঁদ, ৩ মাস ধরে ডিজিটাল এরিয়ালার পর ৩০ ঘণ্টা কয়েদ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন! মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান ভারতের মেসেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান যোজনার মেসেজ! মৃত কনস্টেবলের চিকিৎসার টাকা নিয়ে উঠল প্রশ্ন

২৪ ঘণ্টা সংসদে থাকার চ্যালেঞ্জ শাহের! নিট কাণ্ডে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, তবু নারাজ রাহুল
আগস্ট ১২, ২০২৬

ছাত্রবিক্ষোভে পুলিশি দমন নিয়ে টানাপোড়েন, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা

আচমকা ৩০০ ফুট নীচে বিমান! দিল্লি দুর্ঘটনায় পাইলটের ড্রাগ টেস্টে ক্যানাবিস পজিটিভ
আগস্ট ১২, ২০২৬

ফুকেট-দিল্লি বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নামার পর পাইলটের নমুনায় মাদক, তদন্তে এএআইবি

খাদ্যসুরক্ষা বিধি ভাঙার অভিযোগ! জেপটো-ব্লিনকিটের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ
আগস্ট ১২, ২০২৬

বেঙ্গালুরু ও মুম্বইয়ে খাদ্য মজুত নিয়ে অনিয়মের অভিযোগ, নজরে প্রশাসন

এজিএমের আগেই টাটা সনসের চেয়ারম্যান পদে ইস্তফা এন চন্দ্রশেখরনের! শেয়ার বাজারে বড় ধস
আগস্ট ১২, ২০২৬

২০২৭ পর্যন্ত মেয়াদ থাকলেও আর পুনর্নিয়োগ চাইবেন না, বোর্ডে সমর্থনের অভাব ঘিরে বাড়ছে জল্পনা

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে একাধিক
আগস্ট ১২, ২০২৬

জল-কাদার স্রোতে ভেঙে পড়ল প্রায় সাতটি বাড়ি, এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা

যন্তর মন্তরের পর এবার গ্রামে গ্রামে আরশোলারা! ১৫ আগস্ট থেকে নয়া কর্মসূচি
আগস্ট ১২, ২০২৬

সরকারি স্কুলের পরিষেবা যাচাইয়ের উদ্যোগ, ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি

লাঠিচার্জের প্রতিবাদে ১১ ঘণ্টার বনধ! রাঁচীতে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
আগস্ট ১১, ২০২৬

পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপির ১১ ঘণ্টার কর্মসূচি, ঝাড়খণ্ডজুড়ে মিশ্র প্রভাব

হিমাচলে ফের ভয়াবহ বৃষ্টিসহ ধস। মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, বন্ধ ২৫৯ রাস্তা
আগস্ট ১১, ২০২৬

ধস ও হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, প্রায় ৯০০ স্থাপনায় ক্ষতি, ৮৮৬ কোটি টাকার লোকসান

সর্দি কাশির আড়ালে ভয়ঙ্কর H1N1! কোন লক্ষণে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ভাইরাস
আগস্ট ১১, ২০২৬

সর্দি কাশির মতো উপসর্গ দেখেও অবহেলা নয়

পওয়ারের নাতনির বিয়েতে চাঁদের হাট! এক ফ্রেমে মোদি-রাহুল, পাশাপাশি বহু বিরোধী
আগস্ট ১১, ২০২৬

ছাত্র আন্দোলন থেকে আসন পুনর্বিন্যাসে রাজনৈতিক সংঘাত, বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার! কয়লা মামলায় মনমোহনের রেহাই নিয়ে সরব সোনিয়া
আগস্ট ১১, ২০২৬

কয়লা কাণ্ডে মনমোহনের ক্লিন চিট, নিশানায় মোদি সরকার, সরব সোনিয়া

মৃত্যুর মুখে দুই সন্তান ! নিজের শরীর দিয়ে আগলে রাখলেন সাহসী মা
আগস্ট ১১, ২০২৬

মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই সন্তানকে আগলে রাখলেন মা

রাহুলের নৌকাবিহারে সঙ্গী মহিলা-শিশু! এরা কারা, বলে খোঁচা গিরিরাজের
আগস্ট ১১, ২০২৬

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নে পালটা কংগ্রেস, ছবির মহিলা বন্ধুর স্ত্রী ও ছেলেটি তাঁর সন্তান বলে দাবি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের