নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলার তদন্তে নাটকীয় মোড়। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের অস্ত্র ছিনিয়ে গুলি চালানোর পর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হন বলেই দাবি তদন্তকারীদের। একইসঙ্গে এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার।
মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় ঘটনাস্থলের পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের দাবি, সেই সময় আচমকাই পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রভাস। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তদন্তকারীদের দাবি, প্রভাস মণ্ডলকে গ্রেফতারের সূত্র ছিল একটি সিসিটিভি ফুটেজ, যেখানে নাবালিকার সঙ্গে তাকে হেঁটে যেতে দেখা যায়। পরে জেরার ভিত্তিতেই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এবং মামলার অন্যান্য অভিযুক্তদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মেলে। যদিও তদন্ত চলাকালীন প্রভাস বারবার নিজের বয়ান বদলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল বলেও দাবি তদন্তকারীদের।
এদিকে, একই মামলায় কবীর মোল্লা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় মোট গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে চার হল। তদন্তকারীরা এখন বাকি প্রমাণ সংগ্রহ এবং ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র সামনে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের