6a8edab0be2eb_WhatsApp Image 2026-08-26 at 17.52.48
আগস্ট ২৬, ২০২৬ বিকাল ০৫:৫৩ IST

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি , মালদহ - ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদহে। গাজোল থানার অন্তর্গত কসবা এলাকার একটি খাড়ি থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। কীভাবে তার মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্রিজের নিচে খাড়ির মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সরদার জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন। মৃত নন্দ দাস তাঁর এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান তিনি। তাঁর প্রাথমিক অনুমান, কোনওভাবে ব্রিজ থেকে খাড়িতে পড়ে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে স্থানীয় এক মহিলার বক্তব্যে উঠে এসেছে অন্য সম্ভাবনার কথা। তাঁর অভিযোগ, বটতলী এলাকায় দীর্ঘদিন ধরেই মদ বিক্রির রমরমা ব্যবসা চলছে। ছোট থেকে বড় অনেকেই মদের নেশায় আসক্ত হয়ে পড়ছেন বলে দাবি তাঁর। সম্ভবত মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় নন্দ দাস ব্রিজের নিচে খাড়িতে পড়ে গিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। যদিও মদ বিক্রির অভিযোগ নিয়ে কোনও নির্দিষ্ট অভিযোগ বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঠিক কীভাবে ব্রিজের নিচে নন্দ দাসের মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে , সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। 

আরও পড়ুন

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

শিকলে বাঁধা তরুণ! মালদহ মেডিকেলে অসহায় সারিকুল, জুতো দিয়ে মারধরের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

৩৫০ বছরের ময়দানপুরে একই গর্ভগৃহে জোড়া কালী ! ভক্তদের বিশ্বাস ‘দেবীর কাছে মানত করলে খালি হাতে ফিরতে হয় না’
আগস্ট ২৬, ২০২৬

রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা

 

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের