নিজস্ব প্রতিনিধি, নদিয়া - দেখতে দুধের মতো হলেও তার গুণমান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ এবং লিকুইড উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, আসল দুধের সঙ্গে নানা উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ তরল দুধ তৈরি করা হত। পরে সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। ঘটনার পর কারখানাটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ওই কারখানায় দীর্ঘদিন ধরেই ভেজাল দুধ তৈরির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। তল্লাশির সময় কারখানার ভিতর ছড়িয়ে থাকা বিভিন্ন রাসায়নিক, পাউডার, ওষুধ ও লিকুইড নজরে আসে। অভিযোগ, তরল দুধ তৈরির সময় এই সামগ্রীগুলি ব্যবহার করা হত। স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি কারখানার মালিকের ভাগ্নে বলে জানা গিয়েছে।
স্থানীয় বিজেপি নেতা শশধর নন্দী জানান,‘মাত্র ২০ লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হত। পরে সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থাগুলিতে সরবরাহ করা হতো বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে যাই এবং রাসায়নিক মিশিয়ে তরল দুধ তৈরির কাজ দেখতে পাই। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।’
তিনি আরও জানান, ‘ঘটনাস্থলে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’-এর একটি বোর্ড দেখা গিয়েছে। বোর্ডে ২০২৫-২৬ সালের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যও রয়েছে। তবে ওই সমবায় সমিতির সঙ্গে এই কারখানার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি প্রশাসনের তদন্তের পরই পরিষ্কার হবে।'
অন্যদিকে, মহকুমা শাসক মৌলি সান্যাল জানান, 'ডেয়ারি ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছেন। রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কারখানা সিল করে দেওয়া-সহ কঠোর পদক্ষেপ করা হতে পারে।’
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের