নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাসন্তীর ঝড়খালিতে পড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৭১ বছর বয়সি গৃহশিক্ষক সুভাষচন্দ্র মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের তরফে ঝড়খালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম সুভাষচন্দ্র মিস্ত্রি। তিনি ঝড়খালি এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন ধরে এলাকায় গৃহশিক্ষকতা করেন। রবিবার বিকেলে এলাকার একটি বাড়িতে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে পড়াতে যান তিনি। সেখানেই পড়ানোর সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে যৌন হেনস্তা করা হয় বলে পরিবারের অভিযোগ।ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়ায়। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযোগ সামনে আসার পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। যদিও কোনও রকম সমঝোতায় রাজি নয় পরিবার। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে ঝড়খালি থানার পুলিশ। সুভাষচন্দ্র মিস্ত্রিকে গ্রেফতার করা হয়। POCSO আইনের বিধি মেনে নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ক্যানিং হাসপাতালে। মেডিক্যাল পরীক্ষার পর বর্তমানে সে বাড়িতেই রয়েছে।তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে গিয়েছে। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে। ৭১ বছরের এক গৃহশিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে ঝড়খালিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের