নিজস্ব প্রতিনিধি , হাওড়া - আন্দুলের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল। বহুতলের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা।দমকলের তৎপরতায় একে একে তাঁদের নিরাপদ জায়গায় বের করে আনা হয়। এই ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন আহত ও অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্দুলের অঙ্কুরহাটি এলাকার একটি আবাসনে বুধবার দুপুরে আচমকা আগুন লাগে। তিনতলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায় কি। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দাদের অনেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বেশ কয়েকজন ভিতরে আটকেও পড়েন। খবর পেয়ে পুলিশ সহ দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধার অভিযানে দমকলকর্মীরা ঝুঁকি নিয়ে বহুতলের ভিতরে ঢুকে আটকে থাকা বাসিন্দাদের বের করে আনেন। বৃদ্ধ, অসুস্থ মানুষদের অনেককে পাঁজাকোলা করে বাইরে নিয়ে আসা হয়। কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। উপরতলার একটি ফ্ল্যাট থেকে গোপা মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। ধোঁয়ার কারণে অসুস্থ কয়েকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হঠাৎ আগুন ঠিক কিভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল। প্রাথমিক তদন্তে আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার বিষয়টি সামনে এসেছে। প্রায় ১০ থেকে ১২টি পরিবার সেখানে বসবাস করে বলে জানা গেছে। বহুতলে মাত্র একটি সিঁড়ি রয়েছে বলে জানা গেছে। আলাদা কোনও জরুরি বহির্গমন পথ না থাকায় আগুনের সময় বিপদ আরও বাড়ে বলে মনে করা হচ্ছে।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের