নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দৈনন্দিন যাতায়াতে শহরবাসীর অন্যতম ভরসা মেট্রো রেল। তবে ব্লু লাইনে দীর্ঘদিন ধরেই ভিড় ও ব্যাহত পরিষেবা নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগের শেষ নেই। সেই আবহেই কর্মব্যস্ত সপ্তাহে যাত্রীস্বস্তি বাড়াতে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। সোম থেকে শুক্রবার পর্যন্ত ব্লু লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবার সংখ্যা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে কর্মদিবসে আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ২৮২টি মেট্রো পরিষেবা চালানো হবে। অর্থাৎ, দুই দিকেই চলবে ১৪১টি করে মেট্রো। এতদিন এই রুটে ২৭২টি মেট্রো চলাচল করত। পরিষেবা বৃদ্ধির ফলে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম করিডরে যাত্রীচাপ কিছুটা হলেও কমবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে অধিকাংশ রুটে কোনও পরিবর্তন করা হয়নি।
ঘোষণা অনুযায়ী, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা ৫৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর দুটি রুটেই পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে।
শেষ মেট্রোর ক্ষেত্রেও অধিকাংশ রুটে সময় অপরিবর্তিত। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৪ মিনিটে ছাড়বে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার রুটে শেষ মেট্রোর সময় বদল হয়েছে। ওই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৮ মিনিটে।
এছাড়াও জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে। এই রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ১৮ মিনিটে। এরপর সকাল ৯টা ১২ মিনিট, সকাল ৯টা ৩৬ মিনিট এবং বিকেল ৫টা ৪৭ মিনিটে মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। সকাল ৯টা ৩৬ মিনিট ও রাত ৯টার মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের