নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রেলের নিত্যযাত্রীদের জন্য সুখবর। পুজোর আগেই শিয়ালদহ শাখায় চালু হচ্ছে আরও দুটি এসি লোকাল ট্রেন। ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় যাত্রা শুরু করবে নতুন এই জোড়া ট্রেন।
সূত্রের খবর, এক মাস আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল চালু করার পর যাত্রীদের মধ্যে ভালো সাড়া মিলেছে। সেই অনুপ্রেরণায় এবার আরও দুটি এসি লোকাল চালু করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে মঙ্গলবার এই দুটি এসি লোকালের সময়সূচি ঘোষণা করা হয়।
শিয়ালদহ-বনগাঁ শাখায় নতুন এসি লোকাল ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে সকাল ৭:১১ মিনিটে ছাড়বে এবং বনগাঁ জংশন পৌঁছাবে সকাল ৮:৫২ মিনিটে। বনগাঁ থেকে শিয়ালদহ ফিরে আসার সময় ট্রেনটি বিকেল ৬:১৪ মিনিটে যাত্রা শুরু করবে এবং রাত ৮:৪১ মিনিটে রানাঘাট পৌঁছাবে। ট্রেনটি বাছাই করা স্টেশনে থামবে, যেমন: বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা ও ঠাকুরনগর।
অপরদিকে, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার এসি লোকাল সকাল ৯:৪৮ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দেবে এবং দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে। ফিরতি যাত্রা দুপুর ১:৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩:৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। শিয়ালদহ শাখায় এই দুটি এসি লোকাল পর্যটক ও যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের