নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে নতুন মোড়। দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনায় এবার খুনের মামলা দায়ের হল লালবাজার থানায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে উদ্ধার হয় অনামিকা মণ্ডলের নিথর দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, রাত ১০টার দিকে ঝিলপাড়ের শৌচালয়ের দিকে হেঁটে যান অনামিকা। এরপর ১০–১২ মিনিটের মধ্যে আরও তিনজনকে একই পথে যেতে দেখা যায়। আনুমানিক রাত ১০টা ২০ থেকে ২৫-এর মধ্যে ঝিল থেকে তোলা হয় তার দেহ। আর এই ফুটেজ ঘিরে মৃত্যুর রহস্য ক্রমশ জটিল হচ্ছে।
মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। তাঁদের দাবি, অনামিকাকে ঠেলে জলে ফেলা হয়েছে। এই অভিযোগ নিয়েই রবিবার লালবাজারে যান মৃত ছাত্রীর বাবা। তিনি স্পষ্ট জানান, 'এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন।'
তদন্তকারীরা ইতিমধ্যেই অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন। দেখা হচ্ছে, মৃত্যুর আগে সে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এছাড়া, কেউ তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা। প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তিন ছাত্রকে তলব করেছে পুলিশ।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন