নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওয়াকফ ও SIR নিয়ে বুধবার উত্তাল হয়ে উঠে রাজপথ। সংশোধনী ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ পথে নামে ISF সংগঠন। আর এই নিয়ে পুলিশের সঙ্গে ISF কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্রের খবর , SIR ইস্যুতে যখন একদিকে উত্তাল সংসদ চত্বর। তখন সেই একই ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে এবার পথে নামল ISF সংগঠন। তার সঙ্গে বাড়তি যোগ হয়েছে সংশোধনী ওয়াকফ আইন। বৃহস্পতিবার এই দুই ইস্যুকে কেন্দ্র করে কলকাতার রাজপথ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ধর্মতলায় ISF কর্মীরা বিক্ষোভ দেখতে শুরু করলে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অনুমতি ছাড়াই ধর্নামঞ্চ তৈরি করতে গেলে বাধা দেয় পুলিশ। আর এরপরেই পুলিশকে লক্ষ্য করে চড়াও হয় ISF কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি , ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
ISF এর মাথা নওশাদ সিদ্দিকি রাস্তায় বসে বিক্ষোভ দেখতে শুরু করেন। কিন্তু পুলিশ তাকে সরাতে গেলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। তার দাবি , 'আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে বিক্ষোভ দেখাচ্ছি সেখানে রাজ্য সরকার কেন আমাদের বাধা দিচ্ছে।' তিনি অভিযোগ করেন, পুলিশ তার বুকে ও পেটে ঘুঁষি মেরেছে। যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর পুলিশের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকিকে আটক করা হয়। এরই মধ্যে একাধিক ISF কর্মী সমর্থকদের পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায়। ঘটনাস্থলে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আর এই বিক্ষোভের জেরে ব্যাহত হন যান চলাচল। যানজটের মধ্যে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
পুলিশ নওশাদ সিদ্দিকিকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পরেই সেখানে ভাঙড় বিধায়ক অসুস্থ বোধ করেন। পরে তাকে পুলিশের পক্ষ থেকে কলকাতা মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের