নিজস্ব প্রতিনিধি , ধূপগুড়ি - লাগাতার বৃষ্টিতে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গ। ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বহু পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে। জলের স্রোতে ঘরবাড়ি ভেঙে গিয়ে একাকার অবস্থা। একাধিক সংস্থা থেকে উত্তরবঙ্গ ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ , সাহায্য ছাড়া সেখানকার পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব। ঠিক তেমনই বন্যা দুর্গতদের সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এল ধূপগুড়ির একটি বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয়।

শ্রী শ্রী নিত্যকমলানন্দ সারদা শিশু মন্দির বিদ্যালয়ের তরফে ত্রাণ শিবিরের আয়োজন করা হল। যা পৌঁছে দেওয়া হল ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি অঞ্চলের বগরিবাড়ী হোগলার টারি এলাকায়। বিদ্যালয়ের পক্ষ থেকে মুড়ি , চিরে , গুর , বিস্কুট সহ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবিরের পর যেন কিছুটা হলেও হাসি ফুটেছে এলাকাবাসীর মুখে। ভয়াবহ এই বন্যার জেরে রোজগারের শিকড় অবধি হারিয়ে ফেলেছে অনেকেই। ঘরবাড়ি তো চিনতেই পারছেন না অনেকে। জলের স্রোতে গুড়িয়ে গেছে সেগুলো। অগত্যা , রেললাইনের পাশে তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে তাদের। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জেরে সরকারের তরফ থেকে তেমন কোনো সাহায্য পাননি তারা।
কিছু মানুষ ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থার জেরে সরকারিভাবে কোন সাহায্য পায়নি। বহু সংস্থার তরফ থেকে বা ব্যক্তিগত কারোর থেকে শুকনো খাবার পেয়েছেন প্রচুর। তবে ভাত থেকে বঞ্চিত আজ প্রায় তিনদিন। খিচুড়ি বা ভাতের ব্যবস্থা করার মতন পরিস্থিতি নেই। সরকারিভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু যে নিঃস্ব হয়ে গেছে তাও নয় , রেললাইনের পাশে এমনভাবে দিন কাটানো মোটেই নিরাপদ নয়।

বিদ্যালয়ের তরফে একজন বলেছেন , এই এলাকার শোচনীয় অবস্থার কথা শোনার পর যেন বুজ কেঁপে উঠল। তাই এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে আসার পর এই অসহায় মানুষগুলোর মুখ দেখে আর কিছু বলার ভাষা নেই। এই সাহায্যই শেষ নয়। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে পরবর্তী সময়েও খাবারের ব্যবস্থা করা হবে। আমরা সবসময় পাশে আছি।"
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের