নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুপুরবেলা হঠাৎই দিন আনি দিন খাই গ্যারেজ কর্মীকে মারধর। শুধু তাই নয় স্বরূপগঞ্জের একাধিক স্থানীয় বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনার ১৬ দিনের মাথায় আজ আদালতে পেশ করা হবে দুষ্কৃতীদের। ঘটনার রায় বেরোনো না অবধি ভীষণই আতঙ্কিত এলাকাবাসী।
সূত্রের খবর , গত ৯ই নভেম্বর দুপুরবেলা নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ এলাকায় বিশ্বজিৎ দেবনাথ নামের এক গ্যারেজ কর্মীকে তুমুল মারধর করে দুই দুষ্কৃতী। সেখানেই না থেমে গ্যারেজের বেশ কয়েকটি মটরবাইক ভাংচুর করে। এখানেও শান্তি না হওয়ায় স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাংচুর করে তারা। এককথায় , দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনার প্রতিবাদে একজোট হয়ে নবদ্বীপ ঘাট সংলগ্ন রাজ্য সড়কে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।
হঠাৎ কেন এই তাণ্ডব? কি কারণে হেনস্থার শিকার হলেন তারা? কারা এই দুজন? বিচার চাই , এইসমস্ত প্রশ্ন সহ স্লোগান তুলে রাস্তা অবরোধ করেন স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দারা। খবর পেয়েই কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। সমস্তকিছু শোনার পর অবশেষে তদন্তে নেমে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। সাহেব হালদার ও মিঠুন চক্রবর্তী নামের দুই তাণ্ডবকারীদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শুধু তাই নয় , বিশেষ অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদ চালানোর পরও তেমন তথ্য পাওয়া যায়নি। আরও বিস্তারিত জানতে চায় পুলিশ। ঠিক সেই উদ্দেশ্যেই আদালতের কাছে আরও কয়েকদিন জন্য ধৃতদের হেফাজতে রাখার আবেদন জানাবে পুলিশ।

নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী জানিয়েছেন , "স্বরূপগঞ্জ এলাকায় এই তাণ্ডব চালানোর জন্য প্রথমে আমরা দুইজনকে গ্রেফতার করি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় তেমন কিছু উঠে না এলেও আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৮ জনকে আমরা পাকড়াও করেছি। আজকে তাদেরকে আদালতে পাঠানো হবে। আদালতের কাছে আমরা আরও ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করব যাতে আমাদের তদন্তে সুবিধে হয়। সবথেকে বড় কথা মূল অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর একজনের থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি তদন্ত চালানোর জন্যই আমরা আদালতের কাছে সময় চেয়ে নেব।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের