নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ছে ৪ শতাংশ। এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর বেতন একধাক্কায় বাড়তে চলেছে।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১লা এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এতদিন যেখানে ১৮ শতাংশ হারে ডিএ মিলত, সেখানে নতুন করে ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। একইসঙ্গে অন্তর্বর্তী বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাও করা হয়েছে, যা রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।
রাজ্যের সপ্তদশ বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় তৃণমূল সরকারের এটি শেষ অধিবেশন। সেই কারণে বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেটের দিকে নজর ছিল সকলের। তবে ডিএ বৃদ্ধি হলেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘভাতার ফারাক এখনও পুরোপুরি ঘোচেনি। বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক ছিল ৪০ শতাংশ। নতুন ঘোষণার পর সেই ব্যবধান কিছুটা কমে দাঁড়াল ৩৬ শতাংশে।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের