নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিতর্কিত মন্তব্য ঘিরে আরও আইনি চাপে কালীঘাট তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। '২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার' মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নতুন অভিযোগের ভিত্তিতে ফের বিপাকে পড়েছেন অভিষেক।
রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে FIR দায়ের করেছে। অভিযোগ, প্রকাশ্যে দেওয়া তার বিতর্কিত বক্তব্য ভয়ভীতি প্রদর্শন ও উসকানিমূলক ইঙ্গিত বহন করে। ইতিমধ্যেই ওই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযান চলে।
সেই ঘটনার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান সরকারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।' এই মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। এর আগেও বিভিন্ন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার, সেবাশ্রয় প্রকল্পে অনিয়ম, সই জালিয়াতি এবং বিতর্কিত মন্তব্য-সংক্রান্ত একাধিক অভিযোগে ইতিমধ্যেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। এবার নতুন অভিযোগ দায়ের হওয়ায় তার আইনি জটিলতা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের