নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্প ঘিরে এবার উঠল নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আয়োজিত এই ক্যাম্পের জেরে বিধানসভা এলাকার প্রায় ৪০টি খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। মাঠগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন আসল তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার।
তৃণমূল সরকারের সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে নিয়মিত সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করা হতো। অভিযোগ, এই ক্যাম্পের জন্য একাধিক খেলার মাঠ দীর্ঘদিন ধরে ব্যবহার করা হলেও পরে সেগুলি আগের অবস্থায় পুনর্গঠন করা হয়নি। ফলে মাঠগুলির অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে স্থানীয় শিশু ও যুবকদের খেলাধুলা কার্যত বন্ধ হওয়ার মুখে। বিধানসভার অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার।
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্ত মাঠগুলির দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। পান্নালাল হালদারের বক্তব্য, এলাকার ক্রীড়া পরিকাঠামো রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পান্নালাল বলেন, 'ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ খুবই কর্মঠ মানুষ। আমরা একজন দক্ষ মুখ্যমন্ত্রী পেয়েছি। আশা করি, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং মাঠগুলি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।'
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের