নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। টানা দুদিনে দুই ছেলের জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপ মিত্রকে সঙ্গে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছান অর্চনা মিত্র। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সরাসরি দফতরের ভিতরে প্রবেশ করেন। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কয়েকদিন আগেই মদন মিত্রের পরিবারকে তলব করেছিল ইডি। সেই অনুযায়ী বুধবার প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ছোট ছেলে শুভরূপ মিত্রকে। পরদিন, বৃহস্পতিবার হাজিরা দেন বড় ছেলে স্বরূপ মিত্র। তদন্তকারীরা তার কাছ থেকেও বিভিন্ন নথি সংগ্রহ করেন এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালান।
সেই ধারাবাহিকতায় শুক্রবার হাজিরা দিলেন অর্চনা মিত্র। তদন্তকারীরা তাকে মামলার সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় নথি আনতে বলেছিলেন। সেগুলি খতিয়ে দেখার পাশাপাশি আর্থিক লেনদেন, সম্পত্তি ও অন্যান্য তথ্য নিয়েও তাকে প্রশ্ন করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে। ইডির অভিযোগ, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই উঠে আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম।
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের