নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরপর দুদিন বিধানসভায় স্পিকারকে ঘিরে উত্তেজনার আবহের জেরে এবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হল। পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষের অভিযোগ, স্পিকারের চেয়ারের মর্যাদা ক্ষুণ্ন করেছেন কুণাল। যদিও বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার উদ্দেশ্য কখনওই স্পিকারকে অসম্মান করা নয় এবং যদি তার আচরণে সেই বার্তা গিয়ে থাকে, তবে তিনি দুঃখিত।
গত দুদিন ধরে বিধানসভায় কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবিরের মধ্যে বক্তব্য রাখাকে কেন্দ্র করে সংঘাত তীব্র আকার নেয়। বুধবার নিজের নাম বক্তা তালিকায় থাকা সত্ত্বেও বক্তব্য রাখতে না পারার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে তাকে একদিনের জন্য সাসপেন্ড করে মার্শাল ডেকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবারও সেই ঘটনার রেশ কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায় আগের দিনের প্রসঙ্গ তুলতেই স্পিকার ঘটনাকে কলঙ্কজনক বলে মন্তব্য করেন।
এই ঘটনার পর শুক্রবার পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। অধ্যক্ষ রথীন্দ্র ঘোষ জানান, নোটিশটি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, কুণাল ঘোষ নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি স্পিকারের চেয়ারকে অসম্মান করেননি। তার দাবি, নির্বাচিত প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখার অধিকার থেকেই তিনি প্রতিবাদ করেছিলেন। পাশাপাশি তিনি বলেন, যদি তার আচরণে স্পিকারের অসম্মান হয়ে থাকে বলে মনে হয়ে থাকে, তবে তিনি তার জন্য দুঃখ প্রকাশ করছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের দলের পাঠানো বক্তা তালিকা থাকা সত্ত্বেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের