নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের সুলভ খাদ্য পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। মা আহার প্রকল্পকে আরও জনবান্ধব করতে এবার রেস্তরাঁর আদলে বসে খাওয়ার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক অনুষ্ঠান, হোটেল ও রেস্তরাঁয় উদ্বৃত্ত ভালো খাবার সংগ্রহ করে তা পরীক্ষার পর দুস্থ মানুষের হাতে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগের কথাও জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিধানসভায় পুর বাজেট নিয়ে আলোচনার সময় এই দুই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়।
মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে ৩৯০টি মা আহার কেন্দ্র থেকে অতি স্বল্প মূল্যে সাধারণ মানুষ খাবার পান। এতদিন খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে বা অন্যত্র গিয়ে খেতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে প্রতিটি মা আহার কেন্দ্রে রেস্তরাঁর মতো বসে খাওয়ার ব্যবস্থা করা হবে। এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না , আগের মতোই স্বল্পমূল্যে খাবার মিলবে। মা আহার প্রকল্পে প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে হাসপাতালের রোগীর পরিজন, কর্মজীবী মানুষ, পথচারী ও নিম্ন আয়ের নাগরিকরা উপকৃত হন।
বসে খাওয়ার এই ব্যবস্থা তাদের জন্য আরও স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ পরিষেবা নিশ্চিত করবে বলে মনে করছে সরকার। এছাড়াও খাদ্যের অপচয় রোধে নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন মন্ত্রী। বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও সামাজিক অনুষ্ঠানে অবশিষ্ট থাকা উপযুক্ত খাবার সংগ্রহ করবে পুরসভা। কোল্ড স্টোরেজে সংরক্ষণের পর পরদিন পুরসভার ফুড সেফটি অফিসাররা খাবারের গুণমান পরীক্ষা করবেন। নিরাপদ বলে বিবেচিত হলে সেই খাবার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কোল্ড-চেন অবকাঠামোও গড়ে তোলা হবে।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের