নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের আইনি লড়াইয়ে বড় রদবদল। গুরুত্বপূর্ণ মামলার শুনানির ঠিক আগেই কমিশনের আইনজীবীর পদ থেকে সরিয়ে দেওয়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার পরিবর্তে নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়। এসএসসির নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালার এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
বৃহস্পতিবার রাতে এসএসসি আনুষ্ঠানিকভাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্বমুক্ত করে। ফলে এবার থেকে কমিশনের সব গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করবেন আইনজীবী ইন্দ্রনীল রায়। তাকে সহায়তা করবেন জুনিয়র আইনজীবী সুনীত রায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসির মেয়াদোত্তীর্ণ প্যানেল সংক্রান্ত মামলার শুনানির আগেই এই পরিবর্তন কার্যকর করা হয়। সম্প্রতি এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা।
চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের পরই কমিশনের আইনি প্রতিনিধিত্বে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বহু গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত মামলায় এসএসসির হয়ে আদালতে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভা নির্বাচনের পর থেকেই তাকে কমিশনের হয়ে আদালতে খুব একটা দেখা যাচ্ছিল না। বর্তমানে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসএসসির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। সেই প্রেক্ষাপটে কমিশনের আইনি কৌশলে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের