6a634708b506f_image - 2026-07-24T040534.378
জুলাই ২৪, ২০২৬ দুপুর ০৪:৩৬ IST

সেবাশ্রয় শিবির নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক , শনিবার মুখ্যমন্ত্রীর বড় বিবৃতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরকে ঘিরে অভিযোগের ঝড় এবার পৌঁছে গেল রাজ্য বিধানসভায়। চিকিৎসায় গাফিলতি, সরকারি জমি ও মাঠ দখল থেকে শুরু করে একাধিক গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। জবাবে পরিষদীয় মন্ত্রী জানালেন, বিষয়টি নিয়ে শনিবার বিধানসভায় বিস্তারিত বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল সেবাশ্রয় বিতর্ক।

শুক্রবার বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে দেবাংশু পণ্ডা অভিযোগ করেন, সেবাশ্রয় শিবিরকে ঘিরে চিকিৎসায় গাফিলতির পাশাপাশি মাঠ দখল, ওষুধ মাটির তলায় পুঁতে রাখার মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তার দাবি, চিকিৎসা করাতে গিয়ে কেউ হাত, কেউ বা পা হারিয়েছেন। ফলতায় একটি শিবিরের জন্য মাঠ দীর্ঘদিন দখল হয়ে থাকায় স্থানীয় শিশুদের খেলাধুলাও বন্ধ হয়ে রয়েছে। এমনকি ওই প্যান্ডেল সরাতে সরকারের প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় হবে বলেও দাবি করেন তিনি। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন বিজেপি বিধায়ক।

জবাবে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, বিভিন্ন সূত্র থেকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সরকারের কাছে এসেছে এবং চিকিৎসা পরিষেবা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণেই বিষয়টি নিয়ে শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্তারিত বক্তব্য রাখবেন। এদিকে এই বিতর্কে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, গোটা বিষয়টিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে। কুণালের প্রস্তাব, অভিষেক যেহেতু এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে বিশেষভাবে বিধানসভায় আমন্ত্রণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত, যাতে তিনি অভিযোগের জবাব দিতে পারেন।

আরও পড়ুন

একুশের মঞ্চের ঘোষণা কার্যকর , সোমবার দিল্লিতে ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন মমতা
জুলাই ২৪, ২০২৬

সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় তুমুল বিক্ষোভ , ধর্মতলায় মুখোমুখি সংঘর্ষে পুলিশ - SFI
জুলাই ২৪, ২০২৬

পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা

এসএসসিতে বড়সড় রদবদল , গুরুত্বপূর্ণ মামলার আগে সরানো হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
জুলাই ২৪, ২০২৬

নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়

বিধানসভায় কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ , স্পিকারের কাছে দুঃখপ্রকাশ বিধায়কের
জুলাই ২৪, ২০২৬

কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক

ছাত্র আন্দোলনের আড়ালে বিদেশি নীল নকশা! বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড়
জুলাই ২৪, ২০২৬

আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে

মাইনে কম পাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা , দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
জুলাই ২৪, ২০২৬

ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড

দুই ছেলের পর এবার ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী, সিজিওতে হাজিরা অর্চনার
জুলাই ২৪, ২০২৬

২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র

ফের আইনি জটে অভিষেক , সুদ-সহ হিসেব মন্তব্যে FIR দায়ের
জুলাই ২৪, ২০২৬

বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

মুখ্যসচিব পদে বহাল মনোজ আগরওয়াল , মেয়াদ বাড়ানোয় সবুজ সংকেত কেন্দ্রের
জুলাই ২৩, ২০২৬

ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে

যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ , নিট বিক্ষোভের আবহে বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা শুভেন্দুর
জুলাই ২৩, ২০২৬

বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের

সেবাশ্রয়ের জেরে নষ্ট হয়েছে ৪০টি মাঠ , মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ঋতব্রত শিবিরের পান্নালাল
জুলাই ২৩, ২০২৬

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার

PSC-র চেয়ারম্যান পদে ফিরহাদ! বিধানসভায় দুই তৃণমূলের লড়াইয়ে নতুন মোড়
জুলাই ২৩, ২০২৬

চাপের মুখে কালীঘাট তৃণমূল

জন্ম-মৃত্যুর শংসাপত্রে বড় বদল, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা কেড়ে নিল রাজ্য
জুলাই ২৩, ২০২৬

১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ

ব্যস্ত অফিসপাড়ায় অপহরণ কাণ্ড , কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার আইটি কর্মী
জুলাই ২৩, ২০২৬

লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী

দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিধানসভা , ফের স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডায় কুণাল
জুলাই ২৩, ২০২৬

স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের