নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠনকে ঘিরে নতুন করে তীব্র হয়েছে দুই তৃণমূল শিবিরের রাজনৈতিক লড়াই। বিরোধী দলের জন্য সংরক্ষিত পিএসি চেয়ারম্যান পদকে কেন্দ্র করে ‘কালীঘাট তৃণমূল’ ও ঋতব্রত শিবিরের মধ্যে শুরু হয়েছে মর্যাদার লড়াই। যদিও এই গুরুত্বপূর্ণ পদে এগিয়ে রয়েছেন ঋতব্রত শিবিরের ফিরহাদ হাকিম আর তা ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
পিএসি নির্বাচনের জন্য মোট ২০ জন বিধায়ক মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ঋতব্রত শিবিরের ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। অন্যদিকে, কালীঘাট তৃণমূলের তরফে মনোনীত হয়েছেন বর্ষীয়ান বিধায়ক অশোক দেব। বাকি ১৪ জন শাসকদলের বিধায়ক। বিধানসভার দীর্ঘদিনের রীতি অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি বিরোধী দলের সদস্যের হাতেই থাকে। সেই কারণেই এবার ঋতব্রত শিবিরের শক্ত অবস্থানের জেরে ফিরহাদ হাকিমের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে।
যদিও শেষ পর্যন্ত তিনিই নির্বাচিত হন, তবে বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটিতেও কালীঘাট তৃণমূল কার্যত প্রান্তিক অবস্থায় চলে যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই প্রসঙ্গে অতীতের বিতর্কও ফের সামনে এসেছে। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে মুকুল রায়, মানস ভুঁইয়া ও সুমন কাঞ্জিলালের মতো শাসকঘনিষ্ঠ বিরোধী বিধায়কদের পিএসি চেয়ারম্যান করা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পিএসির বৈঠক বয়কটও করেছিল।
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের