নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আরও একবার কড়া বার্তা দিল শুভেন্দু অধিকারীর সরকার। ট্রাক আটকে ঘুষ আদায়ের অভিযোগে পরিবহণ দফতরের দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, 'কেউ আইনের ঊর্ধ্বে নয়।'
শুক্রবার এক্স হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সার্ভিসিংয়ের পর গ্যারেজে ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাককে অন্যায়ভাবে আটকানো হয়। অভিযোগ, ট্রাকের চালককে বেআইনিভাবে হেনস্থা করা হয় এবং ঘুষের জন্য চাপ দেওয়া হয়। চালক ঘুষ দিতে অস্বীকার করলে গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং রাজ্য সরকার আগেই বাতিল করে দেওয়া একটি করের নামে বেআইনিভাবে ২২ হাজার টাকা দাবি করা হয়।
বিষয়টি সরকারের নজরে আসতেই দ্রুত তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে পুরো ঘটনার ফৌজদারি তদন্তের জন্য অভিযোগ অ্যান্টি-করাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ভবিষ্যতে কোনও পরিবহণকারী যাতে অকারণে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশ জারি করা হচ্ছে। বেআইনিভাবে আটক করা যানবাহন দ্রুত ছেড়ে দেওয়া এবং চেকপোস্টে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কঠোর নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা
নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়
শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক
আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের