নিজস্ব প্রতিনিধি , অসম - আগামী ৯ ই এপ্রিল অসমে বিধানসভা ভোট। এই ভোটের মুখে প্রশ্নের মুখে অসমের নিরাপত্তা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অসমের পুলিশ কমান্ডোদের ওপর আক্রমণ চালিয়েছে জঙ্গিরা। শনিবার রাতে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ কমান্ডো। ভোটের মুখে সন্ত্রাসবাদের আতঙ্ক সৃষ্টি করার জন্য এহেন হামলা চালানো হয়েছে বলে অনুমান প্রশাসনের।
সূত্রের খবর , শনিবার গভীর রাতে ওই হামলা হয় অসমের তিনসুকিয়া এলাকায় পুলিশ কমান্ডোদের ক্যাম্পে। ওই ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। রাত ২ টো নাগাদ এই হামলা হয় লেখাপানি থানার জাগুন এলাকায়। সেখানকার ১০ মাইলের মধ্যে থাকা ওই ক্যাম্প লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ও মর্টার ছোড়া হয়।আহত ৪ কমান্ডোকে ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন পুলিশকর্মীরা।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে , ওই হামলা চালিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের জঙ্গিরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় বলে দাবি পুলিশের। শুধু গ্রেনেড নয় , গুলিও চালানো হয়। পাল্টা আক্রমণ চালিয়েছিলেন কমান্ডোরাও। এই হামলার পরই অসম ও অরুণাচল প্রদেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের