6958c335f0f5e_image - 2026-01-03T022001.994
জানুয়ারী ০৩, ২০২৬ দুপুর ১২:৫০ IST

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ–তৃণমূল সংঘর্ষে আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড়। রাস্তায় গাড়ি পাস দেওয়া নিয়ে শুরু হওয়া তুচ্ছ বচসা মুহূর্তের মধ্যেই রূপ নেয় রাজনৈতিক সংঘর্ষে। ভাঙড়-১ ব্লকে ISF ও তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

শুক্রবার গভীর রাতে ভাঙড়-১ ব্লকের মাধবপুর থানা এলাকার বিবির আইট এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি বোলেরো গাড়িতে করে ISF-এর কয়েকজন কর্মী ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের কারণে গাড়িটি এগোতে পারছিল না। গাড়িকে রাস্তা দেওয়ার অনুরোধ করা হলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা সংঘর্ষের রূপ নেয়।

আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায়। সংঘর্ষে এক মহিলা ISF কর্মী-সহ দুই দলেরই একাধিক কর্মী-সমর্থক আহত হন। ঘটনায় এক মহিলা আইএসএফ কর্মীও আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। যদিও আহত আইএসএফ মহিলা কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পিছনে নিছকই গাড়িকে রাস্তা দেওয়া নিয়ে বিবাদ, নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংঘর্ষ তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

অভিযুক্তের জবানবন্দিতে উদ্ধার দুই আগ্নেয়াস্ত্র , মিলল ৪ রাউন্ড কার্তুজ
জুলাই ২৮, ২০২৬

গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র 
 

খোদ পুলিশ ফাঁড়িতে বিধ্বংসী বিস্ফোরণ , কেঁপে উঠলো নীলগঞ্জ
জুলাই ২৮, ২০২৬

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

বৃষ্টির জেরে কেলেঘাইয়ে জলস্তর বৃদ্ধি , নদীভাঙনের আতঙ্ক ঘুম উড়ছে স্থানীয়দের
জুলাই ২৮, ২০২৬

ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

মাদক পাচারে মাস্টারপ্ল্যান ভেস্তে দিল পুরুলিয়া পুলিশ , বড় সাফল্যে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের