নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একাধিক প্রশাসনিক পদে রদবদল অব্যাহত রয়েছে কমিশনের। ফের ভোটের দুসপ্তাহ আগে ফের প্রশাসনিক পদে রদবদল করল কমিশন। শনিবার কলকাতা পুলিশে ব্যাপক রদবদলের নির্দেশ জারি করে একযোগে ১১ জন আইপিএস ও এক ডব্লিউবিপিএস আধিকারিককে বদলি করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই রদবদলের তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরা। বদলি করা হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম সহ আরও দুই যুগ্ম কমিশনারকে। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিওকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ডিআইজি সিআইডি পদে থাকা সোমা দাসকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে নিয়োগ করা হয়েছে। ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার করা হয়েছে। এছাড়াও এসটিএফের ডিআইজি পদে থাকা দেবাশিস দাসকে যুগ্ম কমিশনার পদে পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশের সাউথ, নর্থ এবং সাউথ-ইস্ট ডিভিশনেও একাধিক পদে রদবদল হয়েছে। শুধু উচ্চপদস্থ আধিকারিকই নয়, একাধিক থানার আইসি ও ওসি পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের