নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে উত্তর কলকাতার বরানগরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা চরমে। একদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিজেপি প্রার্থীর থানাঘেরাও। অন্যদিকে দলেরই পুরনো কর্মীকে মারধরের অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির।
সোমবার রাতে বরানগর জুড়ে একাধিক অশান্তির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থী সজল ঘোষ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখান। তার দাবি, বিজেপি কর্মীদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। তবে এই অভিযোগের মাঝেই সামনে আসে দলের অন্দরমহলের কোন্দলের চিত্র।
অভিযোগ, বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে প্রার্থীর কার্যালয়ের সামনেই আক্রান্ত হন বিজেপির ‘আদি’ কর্মী রাজীব মিশ্র। তিনি স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। রাজীব মিশ্রের অভিযোগ, দলেরই নতুন কর্মীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। প্রকাশ্য রাস্তায় তাড়া করে মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন।
রাজীব মিশ্রের কথায়, প্রার্থীর প্রচারে না যাওয়ার কারণেই তাকে নিশানা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে হেমন্ত সাউ ও কিরণ দাসসহ একাধিক স্থানীয় বিজেপি কর্মী ছিলেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। যদিও শাসক দলের দাবি, এই ঘটনা সম্পূর্ণ ভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের দলের ভেতরের অশান্তি ঢাকতেই তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের