নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে রাজনৈতিক পালাবদলের হাওয়া আরও জোরালো। অভিনেত্রী মাফিন চক্রবর্তী এবং তৃণমূলের বর্ষীয়ান নেতা বিকাশনারায়ণ চৌধুরী যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে তাদের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়।
নির্বাচনের আগে দলবদলের রাজনীতি অব্যাহত। নির্বাচনের মুখেই গেরুয়া শিবিরে যোগ দিলেন টেলিভিশন জগতের পরিচিত মাফিন চক্রবর্তী। যিনি ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অন্যদিকে, বিকাশনারায়ণ চৌধুরী দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদিন শুভেন্দু অধিকারী জানান, আসন্ন নির্বাচনে সংগঠনের হয়ে প্রচারেই মূলত ভূমিকা নেবেন এই দুই নতুন মুখ।
বিকাশ নারায়ণের রাজনৈতিক অতীত তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল প্রতিষ্ঠার সময় বাম শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং একাধিকবার জেলাপরিষদে নির্বাচিত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের ভেতরে উপেক্ষিত হওয়ার অভিযোগেই বিকাশনারায়ণের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের।
মঙ্গলকোট সহ বিভিন্ন ঘটনায় মিথ্যা মামলায় জড়ানো হলেও দলের পক্ষ থেকে পর্যাপ্ত সমর্থন পাননি এই অভিযোগেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। অন্যদিকে, মাফিন চক্রবর্তীর যোগদান বিজেপির প্রচারে বাড়তি গতি আনবে বলেই মনে করছে গেরুয়া শিবির।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের