নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দফার ভোটের আগে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর সুযোগ বাড়াতে চালু করা হল বিশেষ টোল-ফ্রি নম্বর ও ইমেল পরিষেবা। যা ঘিরে নতুন করে জোরদার হল নির্বাচনী নজরদারি।
আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট। এই গুরুত্বপূর্ণ পর্বকে সামনে রেখে নির্বাচন কমিশন আগেই আশ্বাস দিয়েছিল, কোনওভাবেই অশান্তি বা ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, চলছে টানা রুটমার্চ এবং নজরদারি। এরই মধ্যে বিচ্ছিন্ন অশান্তির অভিযোগ সামনে আসায় কমিশন আরও সক্রিয় হয়েছে।
ভোটারদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ দিতে চালু করা হয়েছে একটি পৃথক টোল-ফ্রি নম্বর—১৮০০৩৪৫০০০৮ এবং একটি ইমেল আইডি। এই মাধ্যমে ভোটাররা হুমকি, ভয় দেখানো, মারধর বা অন্য কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যার কথা সরাসরি কমিশনকে জানাতে পারবেন। কমিশনের দাবি, এই উদ্যোগের ফলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। নতুন এই পরিষেবা সোমবার থেকেই চালু হয়েছে এবং ভোট গণনা পর্যন্ত তা কার্যকর থাকবে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের