নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং স্টুডেন্ট পুলিশদের ভোট সংক্রান্ত সব ধরনের ডিউটি থেকে সম্পূর্ণভাবে দূরে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এবার কঠোর নজরদারির পথে হাঁটছে কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দিন তো বটেই ভোটের আগের ৭২ ঘণ্টা এবং ভোটের পরের দিন পর্যন্ত এই বাহিনীর সদস্যরা কোনও ধরনের ডিউটিতে থাকতে পারবেন না, এমনকি ইউনিফর্ম পরেও দায়িত্ব পালন করতে পারবেন না। অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই কমিশনের এই সিদ্ধান্ত। নির্বাচন চলাকালীন সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বিশৃঙ্খলা তৈরির একাধিক অভিযোগ উঠেছিল। সেই কারণেই এবার কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন।
নির্দেশে আরও স্পষ্ট করা হয়েছে, বুথের ভিতরে ও বাইরে ভোটারদের নিরাপত্তা, লাইনের শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী ও নিয়মিত রাজ্য পুলিশের ওপরই ন্যস্ত থাকবে। এছাড়াও, কমিশন সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের