নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে ফের অশান্ত রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নাম ভুল থাকায় চরম দুশ্চিন্তায় ভুগছিলেন এক যুবক। সংশোধনের পথ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।
মালদহ জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত কালিয়াচক ৩ নম্বর ব্লকের চকসেহেরদি গ্রামে বাড়ি বরকত শেখের। বয়স মাত্র ৩২ বছর। পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার বাবার নাম রহুল শেখের পরিবর্তে শুধুই ‘শেখ’ লেখা ছিল। এই ভুলের কারণে SIR ফর্ম জমা ও ভবিষ্যতে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে সংশয়ে পড়েন বরকত।
বরকতের পরিবারের অভিযোগ, নাম সংশোধনের উপায় জানতে তিনি একাধিক জায়গায় ঘোরাঘুরি শুরু করেন। শুক্রবার বিডিও অফিসে গিয়েও কোনও স্পষ্ট উত্তর পাননি। এতে তার মানসিক চাপ আরও বেড়ে যায়। এরপরেই বিডিও অফিস থেকে বেরোনোর পরেই তিনি আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান। স্থানীয় বিধায়ক চন্দনা সরকার ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এদিকে, নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের