নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - আবারও যেন ফিরে এল ভোপাল গ্যাস ট্র্যাজেডির বিভীষিকা। তিরুভাল্লুর জেলার একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ শ্রমিকের। দুর্ঘটনার পর গোটা এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার দুপুরে তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ামের কাছে অবস্থিত একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কর্মব্যস্ত সময়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে তীব্র ঝাঁঝালো গন্ধ। মুহূর্তের মধ্যেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারোর মাথা ঘুরে যায়, কেউ বমি করতে শুরু করেন, আবার অনেকেরই তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।
দ্রুত উদ্ধার করে অন্তত ৬৭ জন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অধিকাংশই উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাজের খোঁজে তামিলনাড়ুতে এসেছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বহু শ্রমিকের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, কারখানার একটি ‘মেজর ভালভ’ থেকে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের প্রায় ৩০ জন আধিকারিক। পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীও উদ্ধার ও নিরাপত্তার কাজে যুক্ত রয়েছে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। তিনি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরও।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের