6a3fd1a35179f_Gallery_1782558704807
জুন ২৭, ২০২৬ রাত ০৯:১৮ IST

ভিনিসিয়াসের হ্যাটট্রিক কেড়ে নেওয়া হয়েছে! রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ ব্রাজিলের

নিজস্ প্রতিনিধি , ওয়াশিংট - স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরও বিতর্ক থামছে না ব্রাজিল শিবিরে। রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিষয়টি নিয়ে ফিফার কাছেও অভিযোগ জানিয়েছে তারা। শুধু তাই নয়, গোটা বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছে ব্রাজিল। ঘটনাটি ঘিরে নেটদুনিয়ায় ইতিমধ্যেই সরব হয়েছে অনেক ব্রাজিল সমর্থক।

গত ২৪ জুন গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। দলের জয় নিয়ে সন্তুষ্ট থাকলেও একটি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কোচ কার্লো আনচেলোত্তি ও তাঁর দল। ম্যাচের ২১ মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমে সেই গোলের স্বীকৃতি দেন মাঠের রেফারি। কিন্তু পরে ভিডিও সহকারী রেফারির (VAR) হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলানো হয়।

রিপ্লে দেখার পর রেফারি জানান, গোলের আগে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল নেওয়ার সময় ফাউল করেছিলেন ভিনিসিয়াস। সেই কারণেই গোলটি বাতিল করা হয়। তবে ব্রাজিল শিবির এই ব্যাখ্যা মানতে রাজি নয়। তাদের মতে, ঘটনাটি ছিল স্বাভাবিক ফুটবলীয় লড়াই। সেখানে ফাউল দেওয়ার কোনও কারণ ছিল না। ব্রাজিলের দাবি, ভিনিসিয়াসের একটি বৈধ গোল কেড়ে নেওয়া হয়েছে। গোলটি বহাল থাকলে ম্যাচে হ্যাটট্রিক সম্পূর্ণ করতেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ব্রাজিল। প্রথমার্ধে জলপান বিরতির সময় রেফারির সঙ্গে কথা বলেন আনচেলোত্তি। সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেন। ম্যাচ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় ব্রাজিল ফুটবল সংস্থা। ফিফার কাছে পাঠানো অভিযোগপত্রে তারা জানিয়েছে, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এমন সিদ্ধান্তে তারা বিস্মিত।

ব্রাজিলের মতে, শুধু তাদের খেলোয়াড় বা কোচিং স্টাফই নন, স্কটল্যান্ডের ফুটবলাররাও রেফারির সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গোল বাতিল হওয়ার পর স্কটিশ ফুটবলারদের প্রতিক্রিয়া থেকেই বিষয়টি স্পষ্ট ছিল। তারাও এমন সিদ্ধান্তের আশা করেননি। সেই কারণেই তারা মনে করছে, ম্যাচ পরিচালনায় বড় ধরনের ভুল হয়েছে।শুধু এই একটি ঘটনা নয়, গোটা টুর্নামেন্টে রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ব্রাজিলের বক্তব্য, একই ধরনের ঘটনায় একেক ম্যাচে একেক রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে নিয়ম প্রয়োগে অসঙ্গতি দেখা যাচ্ছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন পরিস্থিতি কাম্য নয় বলেও মনে করছে তারা।

এই প্রসঙ্গে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচের একটি ঘটনার উদাহরণ দিয়েছে ব্রাজিল। তাদের দাবি, সেই ম্যাচে লিয়োনেল মেসি পিছন দিক থেকে আলজেরিয়ার অধিনায়ক আইসা মেন্ডির কাফ মাসলে আঘাত করেছিলেন। ব্রাজিল শিবিরের মতে, সেটি লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল। কিন্তু মেসির বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ঘটনাকে সামনে এনে তারা প্রশ্ন তুলেছে, এক ম্যাচে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলে অন্য ম্যাচে একই মানদণ্ড কেন প্রয়োগ করা হচ্ছে না।

ফিফার কাছে পাঠানো অভিযোগে ব্রাজিল আরও অনুরোধ করেছে, স্কটল্যান্ড ম্যাচের দায়িত্বে থাকা ওই রেফারিকে যেন তাদের ভবিষ্যতের ম্যাচগুলোতে আর দায়িত্ব না দেওয়া হয়। এখন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এই অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

আরও পড়ুন

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের