6a8a86314a60f_Gallery_1787463135542
আগস্ট ২৩, ২০২৬ দুপুর ১১:০৩ IST

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দীর্ঘ অপেক্ষার পর ফের ট্রফি জয়ের সুযোগ লাল-হলুদ শিবিরের সামনে। তবে ফাইনালের আগে আবেগ নিয়ন্ত্রণে রাখার বার্তা দিয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

২০০৪ সালে শেষ বার ডুরান্ড কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েছিল লাল-হলুদ। তারপর কেটে গিয়েছে ২২ বছর। এই সময়ের মধ্যে আর ডুরান্ড ট্রফি আসেনি ইস্টবেঙ্গলের ঘরে। রবিবার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে। প্রতিপক্ষও সেই মোহনবাগান। ফলে ফাইনাল ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মহারণের আগে আবেগের বদলে ঠান্ডা মাথায় খেলতে চাইছেন হাবাস।

তাঁর মতে, ডার্বিতে আবেগের পাশাপাশি বুদ্ধিরও প্রয়োজন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বুঝে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। আবেগকে নিয়ন্ত্রণে রাখলেই সাফল্যের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন লাল-হলুদ কোচ।ফাইনালের আগে বড় ধাক্কা পিভি বিষ্ণুর অনুপস্থিতি। সেমিফাইনালের মতো রবিবারও মাঠে নামতে পারবেন না তিনি। এবারের প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন বিষ্ণু।

সিআইএসএফের বিরুদ্ধে ৮-০ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বিষ্ণু। তাঁর গতি একাধিক ম্যাচে প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছে। বিষ্ণুর জায়গায় বিপিন সিংকে খেলানোর সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসাবে জেসিন টিকেও রয়েছেন। একই ম্যাচে সিআইএসএফের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন জেসিন। এফিয়ংকেও ফাইনালে পাওয়া যাবে না। সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন হাবাস। ফলে বিদেশি স্ট্রাইকার ও ডিফেন্ডার ছাড়াই ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ে কোনও অজুহাত দিতে চান না কোচ। তাঁর মতে, দলের সামনে যা পরিস্থিতি রয়েছে, সেটাকেই মেনে নিয়ে লড়াই করতে হবে।

মোহনবাগানের প্রতিটি ফুটবলারকেই বিপজ্জনক মনে করছেন হাবাস। বিশেষ করে গোলরক্ষক বিশাল কাইথের প্রশংসা করেছেন তিনি। পুণেতে থাকাকালীন থেকেই কাইথকে চেনেন বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ। একই সঙ্গে প্রভসুখন সিং গিল ও লাচেনপাওয়ের দক্ষতার কথাও বলেছেন। ফাইনালে গোলরক্ষকদের লড়াইও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডার্বির আগে অনুশীলনও বাতিল করেছে ইস্টবেঙ্গল। কয়েক দিন ধরে প্রস্তুতির সুযোগ পেয়েছে দল। তাই অতিরিক্ত অনুশীলনের পরিবর্তে ফুটবলারদের বিশ্রাম দেওয়াকেই গুরুত্ব দিয়েছেন হাবাস। হোটেলেই চলবে প্রয়োজনীয় প্রস্তুতি। জিম সেশন এবং ইনডোরের কাজও রাখা হয়েছে পরিকল্পনায়।

হাবাস বলেন, 'এই ম্যাচের গুরুত্ব কলকাতায় আলাদা। কিন্তু আমাদের স্বাভাবিক ম্যাচের মতোই খেলতে হবে। ডার্বিতে বুদ্ধি দিয়ে খেলা খুব গুরুত্বপূর্ণ। আবেগও নিয়ন্ত্রণে রাখতে হবে। ম্যাচে আবেগ ১০০ শতাংশ থাকবে। কিন্তু সেটাকে ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। ৯০ মিনিটে সঠিক মুহূর্তগুলো বেছে নিতে হবে। কৌশলগত ও মানসিক ভাবে ভালো খেলতে হবে। পরিস্থিতি কঠিন। তবে দলের উপর আমার বিশ্বাস রয়েছে। কোনও অজুহাত চাই না। রেফারি কিংবা প্রতিপক্ষ নিয়েও নয়। স্ট্রাইকার না থাকাটাও অজুহাত হতে পারে না'।

আরও পড়ুন

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের