নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে স্টিং ভিডিও ঘিরে চাপ বাড়ছে হুমায়ুন কবীরের। বিতর্কের জেরে জোট ভাঙার পর এবার বড় ধাক্কা আম জনতা উন্নয়ন পার্টির। দল ছাড়লেন রাজ্য সভাপতি খোবায়েব আমিন।
তৃণমূলের প্রকাশ করা ভিডিও সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। ওই ভিডিও নিয়ে ইতিমধ্যেই সম্পর্ক ছিন্ন করেছে AIMIM , যার নেতৃত্বে রয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিন তার পদত্যাগের কথা ঘোষণা করেন।
খোবায়েব আমিন বলেন, ' আমি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম। গত ৩১ জানুয়ারি হুমায়ুনের দলে যোগ দিই। আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হুমায়ুন কবীরের হাত ধরেই তার দলে যোগদান করি। বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবীরকে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।'
একইসঙ্গে হুমায়ুন কবীরের বিরুদ্ধে একাধিক প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, 'আমরা দেখেছি, একটা দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটে লড়ছে আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ফোনে বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে। প্রশ্ন করলে উনি বলেন, বিধানসভায় যাই। সৌজন্যমূলক ফোন আসে।'
বাবরি মসজিদ তৈরি নিয়েও এদিন প্রশ্ন তোলেন দলত্যাগী রাজ্য সভাপতি। তিনি বলেন, ' যে দলটা ৩-৪ মাস আগে তৈরি হল, সেই দল কী করে কোটি কোটি টাকা খরচ করছে? হেলিকপ্টার পাচ্ছে? এই টাকার উৎস আমি সভাপতি হিসেবেই জানতে পারিনি। হুমায়ুন কবীর তার ছেলের কাছ থেকে টাকা নিতে বলতেন। সেই অর্থের উৎস খুঁজতে চেষ্টা করেছি।'
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের