নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার - রাখির আগে উত্তরাখণ্ডের হরিদ্বারে ভয়াবহ হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দুই দিদিকে গুলি করে খুন করেছে এক যুবক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ভগ্নিপতি। মঙ্গলবার রাতে রুরকির গাংনাহার থানা এলাকার আজাদনগর ও গণেশপুরে পরপর দুই বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম বিবেক। মঙ্গলবার রাতে প্রথমে রুরকির আজাদনগরে নিজের দিদি পুষ্পার বাড়িতে যায় সে। সেখানে পুষ্পাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিতে ৪৮ বছর বয়সি পুষ্পার মৃত্যু হয়। এরপর অভিযুক্ত গণেশপুরে আর এক দিদি শকুন্তলার বাড়িতে পৌঁছয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, গণেশপুরের বাড়িতেও গুলি চালায় বিবেক। এই ঘটনায় ৫০ বছর বয়সি শকুন্তলা গুরুতর জখম হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। একই ঘটনায় গুরুতর জখম হন শকুন্তলার স্বামীও। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপর দুই বাড়িতে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাংনাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুই দিদির বাড়িতে হামলার পর থেকেই অভিযুক্ত বিবেক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ ছিল কি না, নাকি পারিবারিক অন্য কোনও কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হরিদ্বারের পুলিশ সুপার-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের