নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - শ্রমিকদের উপর অত্যাচার থেকে শুরু করে রাজ্যে ‘অরাজকতা’ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে তোপ দাগল সিপিএম। বুধবার ভেনাস মোড়ে দার্জিলিং জেলা বামফ্রন্টের উদ্যোগে পালন করা হলো প্রটেস্ট ডে। কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বানে বুধবার সকাল থেকেই ভেনাস মোড়ে জড়ো হতে থাকেন সিপিএম সমর্থকেরা। বামফ্রন্ট নেতারা অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার ধারাবাহিকভাবে শ্রমিকদের অধিকার হরণের চেষ্টা করছে। শ্রম আইন শিথিল করে শ্রমিকস্বার্থ লঙ্ঘনের পথ খুলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। শুধু তাই নয়, রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলেছে সিপিএম।
বাম কর্মী সমর্থকদের দাবি, দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্বল আইনশৃঙ্খলা—সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অস্থিরতা। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে এবং জনমত গড়ে তুলতেই এদিন বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মঞ্চ থেকে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় একজোট হওয়ার আহ্বান জানান তারা। পরে ভেনাস মোড় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের