নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোট যত এগিয়ে আসছে শাসক - বিরোধী তরজা ততই বাড়ছে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। কালীঘাটে রোড শো ঘিরে অশান্তির ঘটনায় চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর রোড শোকে ঘিরে কালীঘাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। এই ঘটনার প্রেক্ষিতেই কঠোর পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার ডিসি - ২ সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং তার রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখযোগ্যভাবে, ঘটনার পর লালবাজারের তরফে ইতিমধ্যেই দুই ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছিল। অভিযোগ ছিল, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং অনুমতি ছাড়া জমায়েত নিয়ন্ত্রণে ব্যর্থতা।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের