নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাটপাড়া থেকেই সারা বিশ্ব জানলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উৎসবের মহিমা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূলের সর্বস্তরের কর্মী ও নেতারা উদযাপনে মেতে উঠলেন। ভাটপাড়ায় দেখা গেল সেই আনন্দের এক অভিনব নজির বিশাল রঙোলির মাধ্যমে শুভেচ্ছা জানাল দলীয় নেতৃত্ব।
শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্য থেকে জেলা সমগ্র জায়গা থেকে দলীয় কর্মীরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তৃণমূল নেতৃত্বকে। তবে সমস্ত শুভেচ্ছাবার্তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে ভাটপাড়ার জিলাবি মাঠের বিশাল আয়োজন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগতদলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৈরি করা হয় ২০ হাজার স্কোয়ার ফিট জুড়ে সুবিশাল রঙোলি। যা সমগ্র বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
এতদিন পর্যন্ত দেশের সব থেকে বড় রঙ্গোলি ছিল ১৮ হাজার স্কোয়ার ফিটের। যা তৈরি হয়েছিল মধ্যপ্রদেশে। সেটি স্থান করে নিয়েছিল গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সেটিকে ছাপিয়ে গেল ২০ হাজার স্কোয়ার ফিটের এই রঙ্গোলি। ইতিমধ্যেই, এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে লিমকা বুক অব রেকর্ডস ও গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুর সংগঠনিক জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, এবং অন্যান্য কাউন্সিলররা।
এই প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমন একজন যিনি ছোটো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখেছেন। আর তাই ওনার রক্তে একটা লড়াকু মনোভাব তৈরি হয়েছে। অন্যান্য নেতার মতন নিজের শিরদাঁড়া বিজেপির কাছে বিক্রি করেনি। আজ ব্যারাকপুর তৃণমূল যুবদের পক্ষ থেকে ২০ হাজার স্কোয়ার ফিট রঙ্গলি তৈরি করা হয়েছে। ওনার মধ্যেই আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাই। আজকের দিনে ওনার দীর্ঘায়ু কামনা করি।'
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে থেকে SIR ও ডবল ইঞ্জিন সরকারের বিরোধিতা করছেন সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতন। আজকের দিনে ওনার দীর্ঘায়ুর কামনা করি। এভাবেই লড়াই করে উনি এগিয়ে যাক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের