নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ভাষণ শুরুর আগে বেজে ওঠে বন্দে মাতরম এবং জন গণ মন। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বন্দে মাতরম বাজতে শোনা যায়। এরপর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতার প্রকৃত অর্থ থেকে শুরু করে শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা এবং বিকশিত ভারত একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরলেন রাষ্ট্রপতি।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে উঠে এল দেশের বর্তমান সময়ের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। শিক্ষা ব্যবস্থায় প্রশ্নফাঁসের অভিযোগ থেকে শুরু করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সবকিছু নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন তিনি। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের উপর জোর দেন রাষ্ট্রপতি। তার কথায়, দেশের তরুণ প্রজন্মের যেন শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা বজায় থাকে, তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের কথা শোনার আহ্বান জানান তিনি। তার বার্তা, 'মানুষের কথা শুনতে হবে। কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন।'
রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে বিকশিত ভারতের লক্ষ্যও। তার মতে, সমাজের কোনও অংশ পিছিয়ে থাকলে প্রকৃত অর্থে উন্নত ভারত গড়ে তোলা সম্ভব নয়। দেশের কৃষক, ছাত্রছাত্রী, শিল্পী, সমাজসেবী থেকে শুরু করে সাফাই কর্মী সমাজের বিভিন্ন স্তরের মানুষের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। জাতীয় নিরাপত্তার প্রসঙ্গেও সেনা ও পুলিশের কর্মদক্ষতার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সাম্প্রতিক অপারেশন সিঁদুর-সহ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের সাহস ও কর্তব্যনিষ্ঠাকে কুর্নিশ জানান তিনি। একইসঙ্গে নকশালমুক্ত ভারতের লক্ষ্যের কথাও উঠে আসে তার বক্তব্যে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের