নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারতে হয়েছে ভারতকে। অনবদ্য ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই মিলারের সঙ্গে ম্যাচের পর মাঠে রিল বানানোয় ধর্ষণের হুমকির অভিযোগ তুললেন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তরুণী।
ইনফ্লুয়েন্সার প্রিন্সি পারিখকে অনলাইনে ধর্ষণের হুমকি ও বডিশেমিং করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রিন্সি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন। বিধ্বংসী ইনিংসে প্রোটিয়াদের কাজ সহজ করে দেন তিনি। ম্যাচের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মিলারের সঙ্গে একটি রিল বানান প্রিন্সি। যার ক্যাপশন ছিল, ‘আমি ভেবেছিলাম আমরা বন্ধু?’ সঙ্গে মিলারের উদ্দেশে প্রিন্সি ‘স্লো ক্ল্যাপে’ হতাশা জানাচ্ছেন।
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকের প্রশ্ন ছিল কিভাবে হারের পর এই ভিডিও বানালেন প্রিন্সি। এমনকি ধর্ষণের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রিন্সি জানিয়েছেন , "ডেভিড মিলারের সঙ্গে আমার রিলটি ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য হচ্ছি। কারণ এতো ধর্ষণের হুমকি, নোংরা ছবি ও বডিশেমিং আমি সহ্য করতে পারছি না। আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। যারা এই ধরনের কমেন্ট করছে, তাদের বিরুদ্ধে আমি পুলিশে অভিযোগ জানাচ্ছি। তাদের নাম ও কমেন্ট আমি প্রকাশ্যে আনছি। যাতে তাদের পরিচিতরা জানতে পারে, কীরকম অপরাধী মানসিকতার লোকেদের সঙ্গে তারা থাকে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের