নিজস্ব প্রতিনিধি , কলম্বো - ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই শ্রীলঙ্কার ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতির মধ্যে পড়ে মৃত্যু হলো কোচ সুমিত ফের্নান্ডো। ৬২ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।
ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট। কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে। ওই ক্রিকেট কোচিং সেন্টারে কিউরেটর হিসাবে কাজ করতেন সুমিত। পাশাপাশি ছোটদের প্রশিক্ষণও দিতেন। জানা গেছে, অনুশীলনের মাঝে কয়েক জন তরুণ ক্রিকেটার জল খেতে গিয়ে দেখেন, কল থেকে জল আসছে না। বিষয়টি কর্মীদের জানানো হলেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ।
তা নিয়েই প্রথমে বচসা ও পরে ক্রিকেটারদের সঙ্গে কর্মীদের মারামারি শুরু হয়। গোলমাল থামাতে এগিয়ে আসেন সুমিত। অভিযোগ, তখন তাঁকেও আক্রমণ করা হয়। ১৭ বছরের এক ক্রিকেটারের আঘাতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাঁকে কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনার আগেই ওই নাবালক ক্রিকেটারকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা হয়েছিল। সুমিতের মৃত্যুর পরে সেই মামলায় আরও গুরুতর ধারা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোর আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। নাবালক হওয়ায় তাকে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে রাখা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত সেখানেই থাকার কথা তার।
সুমিত ফের্নান্ডোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ শ্রীলঙ্কার ক্রিকেটমহল। জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক কুশল মেন্ডিসের ক্রিকেটজীবনের শুরুতে এই কোচের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর প্রশিক্ষণেই ক্রিকেটের প্রথম পাঠ নিয়েছিলেন কুশল। এমন এক অভিজ্ঞ কোচের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত বহু মানুষ। শনিবার থেকে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা। তার ঠিক আগে এই ঘটনায় দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে তৈরি হয়েছে গভীর শোকের আবহ।
তৃতীয় দিনের শেষে কোণঠাসা কামিন্সেরা, হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট
লালকেল্লা থেকে নতুন প্রজন্মকে প্রস্তুতির বার্তা, স্কুলে-স্কুলে প্রতিভা খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
২৮ অগস্ট পরবর্তী শুনানি দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটারের
১০৩তম ওভারে উত্তপ্ত পরিস্থিতি, কপিল দেবকে টপকে টেস্টে ৪৩৫ উইকেট স্টার্কের
গ্রেড টু প্রতিযোগিতাতেও মেলে মোটা অঙ্ক, তবু বিশ্বসেরার লড়াইয়ে কেন ছুটছেন তারকারা?
প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা, উত্তরপ্রদেশেও সম্মান, ডিএসপি হওয়ার পথে ত্রিপুরার কন্যা
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের