6a7f239c9403c_Gallery_1786716916516
আগস্ট ১৪, ২০২৬ বিকাল ০৭:৪৮ IST

বাংলাদেশে নেই তুমি, মিরাজ-স্টার্কের উত্তপ্ত বচসা! অস্ট্রেলিয়ার মাটিতে বড় লিড টাইগারদের

নিজস্ব প্রতিনিধি , ক্যানবেরা - অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়ে শক্ত জায়গায় নাজমুল হোসেন শান্তরা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই মেহেদি হাসান মিরাজের সঙ্গে বচসায় জড়ালেন মিচেল স্টার্ক।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপট দেখা যায়। হাসান মাহমুদ একাই নেন ৬টি উইকেট। ৫৫ রান দিয়ে তাঁর এই সাফল্য আসে। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে মাত্র ১৯৮ রানে। জবাবে দুরন্ত শুরু করে বাংলাদেশ। তানজিদ হাসান তুলে নেন শতরান। নাজমুল হোসেন শান্তও করেন ৮৪ রান।

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার থেকে ১৫৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এর মধ্যেই ১০৩তম ওভারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্টার্কের বল পয়েন্টের দিকে ঠেলে এক রান নিতে যান মিরাজ। নিয়ম অনুযায়ী পিচের মাঝের অংশ এড়িয়ে দৌড়নোর কথা। কিন্তু সামনে স্টার্ক থাকায় মিরাজ পিচের মাঝ দিয়েই এগিয়ে যান। বিষয়টি নজরে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার।

প্রথমে মিরাজকে সতর্ক করেন আম্পায়ার। এরপর স্টার্কও নিজের আপত্তি জানান। অজি পেসার বলেন, 'এটা আমার ফলো থ্রু। তোমার নয়। উইকেট থেকে সরে যাও'। পরে নিজের বোলিং মার্কের দিকে যাওয়ার সময় মিরাজকে খোঁচা দেন স্টার্ক। বলেন, 'তুমি এখন আর বাংলাদেশে নেই'।

তবে মিরাজও নিজের অবস্থান পরিষ্কার করেন। তাঁর দাবি, ইচ্ছা করে এমন কিছু করেননি তিনি। পরিস্থিতি এরপর আর বড় আকার নেয়নি। কিন্তু স্টার্ক-মিরাজের এই বচসা নিয়ে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে, এই ম্যাচেই বড় মাইলফলক গড়েছেন স্টার্ক। ৬৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অজি পেসার। লিটন দাসকে ফেরানোর সঙ্গে সঙ্গেই টেস্টে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৩৫। সেই সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে পিছনে ফেলেছেন তিনি।

টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন শীর্ষে স্টার্ক। সব বোলার মিলিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকাতেও ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে ব্যক্তিগত রেকর্ডের দিনে বাংলাদেশই ম্যাচে চালকের আসনে। তৃতীয় দিনে মিরাজ-হাসান কতটা লিড বাড়াতে পারেন, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন

ঘরের মাঠেই কোণঠাসা কামিন্সরা! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ
আগস্ট ১৫, ২০২৬

তৃতীয় দিনের শেষে কোণঠাসা কামিন্সেরা, হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট

২০৩৬ অলিম্পিকের স্বপ্ন! স্বাধীনতা দিবসে জেন আলফাদের হাত ধরে সাফল্যের ডাক মোদির
আগস্ট ১৫, ২০২৬

লালকেল্লা থেকে নতুন প্রজন্মকে প্রস্তুতির বার্তা, স্কুলে-স্কুলে প্রতিভা খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

মাঠের বদলে জেলেই কাটছে দিন! ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক
আগস্ট ১৪, ২০২৬

২৮ অগস্ট পরবর্তী শুনানি দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটারের

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও শূন্য আয়! সিন্ধুদের সামনে ব্যাডমিন্টনের অদ্ভুত নিয়ম
আগস্ট ১৪, ২০২৬

গ্রেড টু প্রতিযোগিতাতেও মেলে মোটা অঙ্ক, তবু বিশ্বসেরার লড়াইয়ে কেন ছুটছেন তারকারা?

ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই শ্রীলঙ্কায় অঘটন! হাতাহাতিতে মর্মান্তিক মৃত্যু হলো কোচের
আগস্ট ১৪, ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল শ্রীলঙ্কার কোচের

কমনওয়েলথে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি-১০ লক্ষ টাকা উপহার ত্রিপুরা সরকারের
আগস্ট ১৩, ২০২৬

প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা, উত্তরপ্রদেশেও সম্মান, ডিএসপি হওয়ার পথে ত্রিপুরার কন্যা

জামিন খারিজ! ধর্ষণের অভিযোগে আরও বাড়তে পারে বঙ্গতারকা অভিষেকের জেলযাত্রা
আগস্ট ১২, ২০২৬

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের

ইস্টবেঙ্গলকে আটকাতে প্রাক্তন ভারতীয় কোচের শরণাপন্ন আল-আরবি! কলকাতায় কুয়েতের দল
আগস্ট ১২, ২০২৬

লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ

মেসি-কাণ্ডে ফের আদালতের লড়াই! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শতদ্রু
আগস্ট ১২, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা

মেসিকে আনার নামে ১২৬ কোটি টাকার প্রতারণা! এবার বাম সরকারের বিরুদ্ধে শুরু দুর্নীতির তদন্ত
আগস্ট ১২, ২০২৬

তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

হার্দিকের জন্য বড় লড়াই! মুম্বই তারকাকে নিয়ে IPL-এ ৪ দলের টানাটানি
আগস্ট ১১, ২০২৬

মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি

আবার বিশ্বকাপে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি মূলপর্বে রশিদরা
আগস্ট ১১, ২০২৬

র‌্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে হাজারো ভক্তের ঢল! প্রতিক্রিয়া জানালেন সিআর৭
আগস্ট ০৯, ২০২৬

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের