নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে সেই লক্ষ্য ফের স্পষ্ট করলেন তিনি। একইসঙ্গে অলিম্পিকের বিভিন্ন খেলায় ভারতের অংশগ্রহণের ঘাটতি মেটাতে 'জেন আলফা' প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত করার ডাক দেন প্রধানমন্ত্রী।
২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা রয়েছে। তার পরের লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক। এই নিয়ে এর আগেও একাধিক বার নিজের ইচ্ছার কথা জানান মোদি। অলিম্পিক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও ইতিমধ্যে নেওয়া শুরু করেছে ভারত। তবে শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপস্থিতি বাড়ানোর বিষয়েও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
তাঁর বক্তব্য, অলিম্পিকে প্রায় ৪০ ধরনের খেলা থাকে। সব মিলিয়ে ইভেন্টের সংখ্যা প্রায় ৩১৫ থেকে ৩৫০। কিন্তু তার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ খেলায় ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেন না। যোগ্যতা অর্জন করাও সম্ভব হয় না। এই দুর্বলতা কাটাতেই নতুন প্রতিভা তুলে আনার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, ২০৩৬ সালের অলিম্পিকের জন্য খেলোয়াড় তৈরি করতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। কারণ আজ যাদের বয়স ৫, ১০ বা ১৫ বছর, ২০৩৬ সালে তাঁরাই দেশের হয়ে অলিম্পিকে নামার উপযুক্ত বয়সে পৌঁছবেন।
তাই ৫ থেকে ১৫ বছর বয়সি ছেলে-মেয়েদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উপর জোর দিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা, গ্রামের পাশাপাশি শহরের স্কুলগুলিতেও প্রতিভা অন্বেষণের অভিযান চালানো হবে। সেখান থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের আলাদা ভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। দীর্ঘমেয়াদি প্রস্তুতির মাধ্যমে দেশের জন্য ভালো ক্রীড়াবিদ তৈরি করাই লক্ষ্য।
এদিনের ভাষণে নতুন প্রজন্মের উদ্দেশেও সরাসরি সাহায্যের আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজনের স্বপ্ন রয়েছে। কিন্তু সেই মঞ্চে ভারতের যে খেলাগুলিতে এখনও কোনও উপস্থিতি নেই, সেখানেও দেশের প্রতিযোগী প্রয়োজন। তাঁর বক্তব্য, অলিম্পিকে যে বিপুল সংখ্যক খেলায় ভারতীয়রা এখনও অংশ নেন না, সেই বিভাগগুলির জন্য নতুন প্রতিভা খুঁজে তৈরি করতে হবে। শুধু বর্তমানের সফল খেলাগুলির উপর নির্ভর না করে নতুন নতুন ক্রীড়াক্ষেত্রেও দেশের প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলেন তিনি।
মোদি আরও জানান, এখনকার ৫ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের মধ্যেই আগামী দিনের সেই প্রতিভা লুকিয়ে রয়েছে। তাঁদের খুঁজে বার করে সঠিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিতে হবে। স্কুলে-স্কুলে অভিযান চালিয়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বেছে নিয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের সাধারণত 'জেন আলফা' প্রজন্ম বলা হয়। সেই প্রজন্মের হাত ধরেই ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের ক্রীড়াক্ষেত্রে নতুন সাফল্য আসতে পারে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
তৃতীয় দিনের শেষে কোণঠাসা কামিন্সেরা, হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট
২৮ অগস্ট পরবর্তী শুনানি দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটারের
১০৩তম ওভারে উত্তপ্ত পরিস্থিতি, কপিল দেবকে টপকে টেস্টে ৪৩৫ উইকেট স্টার্কের
গ্রেড টু প্রতিযোগিতাতেও মেলে মোটা অঙ্ক, তবু বিশ্বসেরার লড়াইয়ে কেন ছুটছেন তারকারা?
ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল শ্রীলঙ্কার কোচের
প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা, উত্তরপ্রদেশেও সম্মান, ডিএসপি হওয়ার পথে ত্রিপুরার কন্যা
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের