6a7f2e440108d_Gallery_1786719676060
আগস্ট ১৪, ২০২৬ রাত ০৮:৩৩ IST

মাঠের বদলে জেলেই কাটছে দিন! ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক

নিজস্ব প্রতিনিধি , হুগলী - ধর্ষণের অভিযোগে আইনি জটিলতা আরও বাড়ল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। ৩ দিনের পুলিশি হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হল তাঁকে। আপাতত এই মামলায় স্বস্তি পেলেন না দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার।

গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ দায়ের করেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী। তাঁর দাবি, প্রায় সাড়ে ৩ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। দু’জনে একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন। প্রায় দেড় বছর আগে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। পরে ফের সমস্যা তৈরি হলে থানায় যান ওই তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়েছিল। ব্ল্যাকমেলের অভিযোগও রয়েছে।

এর পরেই তদন্তে নামে মগরা থানার পুলিশ। তদন্তের সময় একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। তবে গ্রেফতার এড়াচ্ছিলেন ক্রিকেটার। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। শুনানির পর অভিষেককে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।

এর পর অভিষেককে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ তাঁকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। তবে আদালত ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই সময়সীমা শেষ হওয়ার পর ফের তাঁকে আদালতে আনা হয়। এ দিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। চুঁচুড়া আদালত তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী ২৮ অগস্ট তাঁকে ফের আদালতে পেশ করা হবে।

অভিষেকের বিরুদ্ধে বিএনএসের ৬৯, ৩১১ ও ৩১৮ ধারা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। আইটি আইনের ৬৬/৭২ ধারাতেও মামলা রুজু হয়েছে। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ব্ল্যাকমেলের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

অন্য দিকে, শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক। অভিযোগকারিণীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও অন্য অভিযোগ মানেননি তিনি। নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার। তাঁর বক্তব্য, ঘটনার সময় তিনি বেঙ্গালুরুতে ছিলেন। ভাল পারফরম্যান্সের পর তাঁকে ঘিরে নানা কথা বলা হচ্ছে বলেও দাবি করেছিলেন অভিষেক।

মামলাটি ঘিরে ক্রিকেট মহলেও চর্চা শুরু হয়েছে। বাংলার হয়ে নিয়মিত খেলেছেন অভিষেক। সেই পারফরম্যান্সের সুবাদেই IPL-এ সুযোগ পান তিনি। দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়। ঋষভ পন্থের বিকল্প হিসাবেও তাঁকে দেখা হয়েছিল। গত মরসুমে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। খুব বেশি রান করতে পারেননি। তবু তাঁর উপর আস্থা রেখেছিল ফ্র্যাঞ্চাইজি। চলতি IPL-এ ব্যাট হাতেও নজর কেড়েছিলেন তিনি।

এ বার সেই ক্রিকেটারই গুরুতর আইনি মামলায় জড়িয়ে পড়েছেন। ৩ দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। আদালতের নির্দেশে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। আগামী ২৮ অগস্ট ফের আদালতে শুনানি হবে। তার আগে তদন্তও এগিয়ে নিয়ে যাবে পুলিশ। পরবর্তী শুনানিতে মামলাটি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন

ঘরের মাঠেই কোণঠাসা কামিন্সরা! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ
আগস্ট ১৫, ২০২৬

তৃতীয় দিনের শেষে কোণঠাসা কামিন্সেরা, হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট

২০৩৬ অলিম্পিকের স্বপ্ন! স্বাধীনতা দিবসে জেন আলফাদের হাত ধরে সাফল্যের ডাক মোদির
আগস্ট ১৫, ২০২৬

লালকেল্লা থেকে নতুন প্রজন্মকে প্রস্তুতির বার্তা, স্কুলে-স্কুলে প্রতিভা খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে নেই তুমি, মিরাজ-স্টার্কের উত্তপ্ত বচসা! অস্ট্রেলিয়ার মাটিতে বড় লিড টাইগারদের
আগস্ট ১৪, ২০২৬

১০৩তম ওভারে উত্তপ্ত পরিস্থিতি, কপিল দেবকে টপকে টেস্টে ৪৩৫ উইকেট স্টার্কের

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও শূন্য আয়! সিন্ধুদের সামনে ব্যাডমিন্টনের অদ্ভুত নিয়ম
আগস্ট ১৪, ২০২৬

গ্রেড টু প্রতিযোগিতাতেও মেলে মোটা অঙ্ক, তবু বিশ্বসেরার লড়াইয়ে কেন ছুটছেন তারকারা?

ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই শ্রীলঙ্কায় অঘটন! হাতাহাতিতে মর্মান্তিক মৃত্যু হলো কোচের
আগস্ট ১৪, ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল শ্রীলঙ্কার কোচের

কমনওয়েলথে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি-১০ লক্ষ টাকা উপহার ত্রিপুরা সরকারের
আগস্ট ১৩, ২০২৬

প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা, উত্তরপ্রদেশেও সম্মান, ডিএসপি হওয়ার পথে ত্রিপুরার কন্যা

জামিন খারিজ! ধর্ষণের অভিযোগে আরও বাড়তে পারে বঙ্গতারকা অভিষেকের জেলযাত্রা
আগস্ট ১২, ২০২৬

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের

ইস্টবেঙ্গলকে আটকাতে প্রাক্তন ভারতীয় কোচের শরণাপন্ন আল-আরবি! কলকাতায় কুয়েতের দল
আগস্ট ১২, ২০২৬

লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ

মেসি-কাণ্ডে ফের আদালতের লড়াই! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শতদ্রু
আগস্ট ১২, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা

মেসিকে আনার নামে ১২৬ কোটি টাকার প্রতারণা! এবার বাম সরকারের বিরুদ্ধে শুরু দুর্নীতির তদন্ত
আগস্ট ১২, ২০২৬

তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

হার্দিকের জন্য বড় লড়াই! মুম্বই তারকাকে নিয়ে IPL-এ ৪ দলের টানাটানি
আগস্ট ১১, ২০২৬

মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি

আবার বিশ্বকাপে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি মূলপর্বে রশিদরা
আগস্ট ১১, ২০২৬

র‌্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে হাজারো ভক্তের ঢল! প্রতিক্রিয়া জানালেন সিআর৭
আগস্ট ০৯, ২০২৬

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের